WB Post Poll Violence: ভোটগণনার আগে বিজেপি নেতার বাড়ির সামনে গুলি, তৃণমূল প্রার্থী বললেন - 'এরা বিজেপির লোক'
WB Post Poll Violence: বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে দেখা যায়, দু’জন দুষ্কৃতী বাইকে চড়ে এসে গুলি চালায় কুন্দন সিংয়ের বাড়ির সামনে।
WB Post Poll Violence: ভোটগণনার বাকি এর একটা দিন। তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে। এই আবহে এবার হিংসার অভিযোগ উঠেছে নোয়াপাড়ায়। জানা গিয়েছে, বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে দেখা যায়, দু’জন দুষ্কৃতী বাইকে চড়ে এসে গুলি চালায় কুন্দন সিংয়ের বাড়ির সামনে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা কুন্দন সিং সংবাদমাধ্যমকে বলেন, 'কেন আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে জানি না। যাঁরা এসেছিল তাঁগের মধ্যে দুজনকে আইডেন্টিফাই করে এফআইআর করেছি। একজন আকাশ চৌধুরী গোলু, অন্যজন আমন চৌধুরী। এরা সব তৃণমূল করে। তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এদের মিষ্টি খাওয়াচ্ছে সেই ছবিও তো রয়েছে। ভোটের আবহে এরা এখানে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এতে কোনও লাভ হবে না। বিজেপির কেউ এতে ভয় পাচ্ছে না।'
এদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি এই প্রসঙ্গে দাবি করেন, অভিযুক্ত দুষ্কৃতীদের তিনি চেনেন না। তিনি বলেন, 'আমি এদের পরিচয় জানি না। যদি এরা আমার ঘনিষ্ঠ হয় বা যারই ঘনিষ্ঠ হোক প্রথমে এদের গ্রেফতার করা দরকার। গতকাল রাতে আমার একজন সমর্থকের উপর আক্রমণ হয়। তারপর জানতে পারি কুন্দনবাবুর বাড়িতেও আক্রমণ হয়। এটা যদি গটআপ না হলে আমি চাই পুলিশ এদের গ্রেফতার করুক। কারণ আমি নোয়াপাড়ায় শান্তি চাই। আমার কাছে খবর আছে এরা বিজেপির লোকজন। আমাদের সদস্যের উপর আক্রমণ করার পর কেসটা ছড়াতে পারে বুঝতে পেরে এই গটআপ করা হয়েছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


