WB Rain & Weather Forecast: ভ্যাপসা গরমের পর ভোর থেকে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্যের আবহাওয়া কেমন থাকবে আজ?

WB Weather Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সকাল থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এই সময়কালে।

Published on: Jun 5, 2026, 07:38:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Rain and Weather Forecast: টানা অস্বস্তিকর গরমের পর শুক্রবার সকাল থেকেই বদলাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কার্যত বৃষ্টির দেখা মেলেনি। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে। তবে শুক্রবার ভোর থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির সূচনা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।

শুক্রবার ভোর থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির সূচনা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। (PTI)
শুক্রবার ভোর থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির সূচনা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। (PTI)

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সকাল থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতেও ভোর থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে জানানো হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে। তবে মালদহে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

তাপমাত্রার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী দু’দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More