WB Rain Forecast till 13th April: আজও কলকাতায় হবে কালবৈশাখী, বাংলায় বৃষ্টি থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত! জারি সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাজ পড়তে পারে।

Published on: Apr 7, 2026, 12:01:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর ঝড় হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাজ পড়তে পারে। এর জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (AFP)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (AFP)

রিপোর্ট অনুযায়ী, ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে জেলায় জেলায় হাওয়া বইতে পারে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন আসবে না। তবে তারপরে আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। এরপর অবশ্য আবার পারদ ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গেও আজ জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরেরও সবকটি জেলায় আজ হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তরের পাহাড়ি এবং ওপরের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে থাকতে পারে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। ১০ তারিখ পর্যন্ত মালদা ও দুই দিনাজপুরে রোজ ঝড়বৃষ্টি হতে পারে। এর মধ্যে ৮ এপ্রিল উত্তরবঙ্গের সব জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। ৯ তারিখ উত্তরের সব জেলায় জারি থাকবে। তারপর ১০ তারিখ ওপরের ৫ জেলায় জারি থাকবে সতর্কতা।

আর দক্ষিণবঙ্গে আগামী ১০ তারিখ পর্যন্ত রোজ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকেব। এর মধ্যে ৮ এপ্রিল সব জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। সেদিন জেলায় জেলায় ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে পর্যন্ত ঝড় হতে পারে। এরপর ৯ এপ্রিল ফের দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকতে পারে হলুদ সতর্কতা। ৭ এবং ৮ এপ্রিল দক্ষিণবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সমুদ্রে সতর্কতা জারি করা হয়েছে। এই দু'দিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্রে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র তাই উত্তাল থাকবে।

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির ঘরে। আর সর্বনিম্ন পারদ থাকবে ২৩ ডিগ্রির আশেপাশে। এরপর ৮ এপ্রিল শহরের সর্বোচ্চ পারদ থাকবে ৩১ ডিগ্রির ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২১ ডিগ্রির আশেপাশে। তারপর ৯ তারিখ শহরের সর্বোচ্চ তাপমাত্রা নেমে যাবে ২৯ ডিগ্রিতে। সেদিন শহরে সর্বনিম্ন পারদ থাকবে ২২ ডিগ্রির আশেপাশে। তারপর ক্রমে বাড়বে কলকাতার তাপমাত্রা। ১৩ এপ্রিল হতে হতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ছোঁবে ২৬ ডিগ্রির ঘর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More