WB Rain Forecast till 14th April: ভারী বৃষ্টির সতর্কতা জারি জেলায় জেলায়, দমকা হাওয়ার বেগ আজ ছুঁতে পারে ৮০ কিমি!

কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ। আবার কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার বেগ ৮০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। এদিকে উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। উত্তরেও আজ সব জেলায় জারি আছে কমলা সতর্কতা।

Published on: Apr 08, 2026 12:20 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘন কালো মেঘ ফের ঘনিয়ে আসতে পারে। এই আবহে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় জারি আছে কমলা সতর্কতা। এর মধ্যে কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ। আবার কোনও কোনও জেলায় ঝোড়ো হাওয়ার বেগ ৮০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। এদিকে উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। উত্তরেও আজ সব জেলায় জারি আছে কমলা সতর্কতা।

কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ।
কলকাতা লাগোয়া কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা লাগোয়া হুগলি, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটি জায়গায়। এছাড়া পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে আজ। এরই সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে আজ ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার বেগ সেখানে ৮০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারে। তারপর ক্রমে শহরের পারদ চড়বে। ১৪ এপ্রিল হতে হতে কলকাতার সর্বোচ্চ পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির ঘরে। আগামিকাল, ৯ এপ্রিলও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এর জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর ১৪ এপ্রিল পর্যন্ত আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গে।

এদিকে উত্তরে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে এবং এরই সঙ্গে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগের আশেপাশে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আগামিকাল দক্ষিণবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টির সতর্কতা জারি আছে। বাকি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রপাত সহ হালকা বৃ্ষ্টি হতে পারে। এরপর ১০ এপ্রিল দুই পাহাড়ি জেলা এবং জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকবে। তবে উত্তরের বাকি জেলাগুলিতেও সেদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত উত্তরের ওপরের পাঁচ জেলায় রোজ ঝড় এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More