WB Silicon Valley project investment: AI ও ডেটা সেন্টার বাংলায় আনছে IT বিপ্লব, ৩০০০০ কোটি টাকার লগ্নির প্রকল্পের ঘোষণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) এবং ডেটা সেন্টারের মতো বিষয়ের উপরে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই বিষয়গুলির হাত ধরেই পশ্চিমবঙ্গে আসছে তথ্যপ্রযুক্তি (আইটি) বিপ্লব। ৩০,০০০ কোটি টাকা লগ্নির আশা করা হচ্ছে।

Published on: Jan 16, 2026, 18:50:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গের সিলিকল ভ্যালি প্রকল্পে ৩০,০০০ কোটি টাকার মতো বিনিয়োগ আসতে পারে। এমনই আশাপ্রকাশ করলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিব শুভাঞ্জন দাস। শুক্রবার অ্যাসোচেম এবং সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার (এসটিপিআই) অনুষ্ঠানে তিনি জানান, 'দুর্দান্ত গতিতে' এগিয়ে চলেছে ২৫০ একরের সিলিকন ভ্যালি প্রকল্প। যে প্রকল্পের হাত ধরে কমপক্ষে ৭,৫০০ কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি দফতরের সচিব।

সিলিকল ভ্যালি প্রকল্পে ৩০,০০০ কোটি টাকার মতো বিনিয়োগের আশা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
সিলিকল ভ্যালি প্রকল্পে ৩০,০০০ কোটি টাকার মতো বিনিয়োগের আশা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

৪১ সংস্থাকে জমি বরাদ্দ বাংলার সিলিকন ভ্যালিতে

তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) এবং ডেটা সেন্টারের মতো বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে, যাতে আরও বেশি সংখ্যক সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে। তাঁর কথায়, 'এখনও পর্যন্ত (সিলিকন ভ্যালিতে) ৪১টি সংস্থাকে জমি বরাদ্দ করা হয়ে গিয়েছে। সশরীরে পরিদর্শনে গিয়ে দেখা গিয়েছে যে নির্মাণকাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা আশা করছি যে (সিলিকন ভ্যালিতে) ৩০,০০০ কোটি টাকার মতো লগ্নি হবে।'

রাজ্যে ৯২ আইটি পার্ক আছে, শিলিগুড়িতে ডেটা সেন্টারও

তবে সেই তথ্যপ্রযুক্তি শিল্পের গণ্ডি শুধু কলকাতা, সল্টলেক বা নিউটাউনের মধ্যেই সীমাবদ্ধ নেই বলে দাবি করেছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিব। তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ৩২টি সরকারি আইটি (তথ্যপ্রযুক্তি) পার্ক আছে। সঙ্গে বেসরকারি ৬০টি আইটি পার্কও আছে পশ্চিমবঙ্গে। যেখানে ২,৮০০টি কোম্পানি বিভিন্ন রকমের কাজ করে থাকছে। আর সেখানে দু'লাখেরও বেশি মানুষ কাজ করেন। যেমন শিলিগুড়িতে যে সরকারি ডেটা সেন্টার গড়ে তোলা হয়েছে, সেখানে অত্যাধুনিক পরিকাঠামো আছে।

এমনকী রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পকে নয়া উচ্চতায় নিয়ে যেতে এআই প্রশিক্ষণ এবং মডেল বিল্ডিংয়ের জন্য এইসব প্রযুক্তি বেসরকারি সংস্থাকে ব্যবহার করতে দেওয়া হবে কিনা, সেই সংক্রান্ত প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিব। অ্যাসোচেম এবং এসটিপিআইয়ের অনুষ্ঠানে তিনি বলেছেন, 'যে কোনও সম্প্রসারণের প্রস্তাবকে স্বাগত জানানো হচ্ছে। যে কোনও প্রকল্প যাতে মসৃণভাবে চালু করা হয়, সেজন্য আমরা হাতে হাত ধরে কাজ করব।'

জিসিসির নয়া ডেস্টিনেশন হল পশ্চিমবঙ্গ

সেই রেশ ধরে কলকাতার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ারম্যান সুশীল মোহতা বলেছেন যে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্পের ইতিবাচক পরিবেশ নিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে। ইউরোপ-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কাছে তুলে ধরতে হবে যে 'গ্লোবাল কেপিবিলিটি সেন্টার'-র (জিসিসি) নয়া ডেস্টিনেশন হল পশ্চিমবঙ্গ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More