WB SIR Update: হাওড়ায় ২ বুথ মিলিয়ে সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ ৮৫০ নাম, বচসা কেন্দ্রীয় বাহিনীর সাথে
জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেগরি গ্রাম পঞ্চায়েতের শাঁখারিদহ এলাকায় নাম বাদ যাওয়া ভোটাররা পথ অবরোধ করেন। জানা গিয়েছে, ৩০৮ ও ৩০৯ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৮৫০ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
হাওড়ায় দুই বুথ মিলিয়ে বাদ প্রায় ৮৫০ নাম। আর এর জেরে স্থানীয় বাসিন্দারা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন। রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেগরি গ্রাম পঞ্চায়েতের শাঁখারিদহ এলাকায়। সেখানে নাম বাদ যাওয়া ভোটাররা পথ অবরোধ করেন। জানা গিয়েছে, ৩০৮ ও ৩০৯ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৮৫০ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে বিক্ষোভের জেরে এলাকায় থমথমে পরিস্থিতি। এই আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

এদিকে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয় জওয়ানদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন করা বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তবে ভোটার তালিকা থেকে নাম কাটা পড়া স্থানীয়রা সেই সবে কান দেননি। তাঁদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় তৃণমূল নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে, বিজেপির কথামতো নির্বাচন কমিশন শতাধিক ভোটারের নাম কাটার কাজ করেছে। যদিও এই সব বিচারাধীন ভোটারের নাম তালিকায় থাকবে কি থাকবে না, তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন জুডিশিয়াল অফিসাররা।
উল্লেখ্য, বাংলায় এসআইআরের 'চূড়ান্ত তালিকায়' ৬৩ লাখ লোকের নাম বাদ পড়েছিল। এছাড়া আরও প্রায় ৬০ লাখ ভোটারের নাম ছিল বিচারাধীন। এই আবহে বিচারাধীন ভোটারদের যোগ্যতা বিচার করতে বিচারপতিদের নিয়োগ করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই মতো বিচারাধীন থাকা ভোটারদের নথি যাচাই বাছাই করে তা নিষ্পত্তি করা হচ্ছে। আর একেক করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই রাজ্য জুড়ে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ছে।
এদিকে একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা নির্বাচন কমিশন বের করে চলেছে। এই আবহে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েই নিজের নাম খুঁজতে পারেন ভোটাররা। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তালিকা ডাউনলোডের পেজে চলে যেতে পারেন - https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25। উল্লেখিত লিঙ্কে গেলে রাজ্যের নাম, ভোটার তালিকা সংশোধনের বছর, রোলের ধরন (অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর), জেলা, বিধানসভা কেন্দ্র, ভাষা বেছে নিয়ে ক্যাপচা দেবেন। এরপর নীচে তালিকা আসবে। সেখান থেকে নিজের বুথের পাশে ক্লিক করে বেছে নিতে হবে এবং তা ডাউনলোড বোতামে টিপতে হবে। তারপরই সংশ্লিষ্ট পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আর যদি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম না থাকে, তাহলে রোলের ধরন থেকে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টে গিয়ে নাম খুঁজতে পারেন। নাম বাদ দেওয়া হলে আপিল করা যাবে অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালে। এই ধরনের নিষ্পত্তির জন্যে মোট ১৯টি ট্রাইব্যু নাল গঠন করা হয়েছে। অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করা যাবে সেখানে। অনলাইনে হলে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা যাবে বলে জানা গিয়েছে। আর নয়ত জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে আবেদন করা যাবে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


