WB SIR Updates: সংখ্যালঘু অধ্যুষিত মালদা ও মুর্শিদাবাদে প্রশ্নচিহ্ন কত লাখ ভোটার নিয়ে? সামনে মাথা ঘোরানো পরিসংখ্যান
সংখ্যালঘু অধ্যুষিত পশ্চিমবঙ্গের দুই জেলা মালদা এবং মুর্শিদাবাদে কয়েক লাখ ভোটারের নাম নিয়ে এখনও প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে। প্রকাশিত তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম রয়েছে। এসআইআরে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।
সংখ্যালঘু অধ্যুষিত পশ্চিমবঙ্গের দুই জেলা মালদা এবং মুর্শিদাবাদে কয়েক লাখ ভোটারের নাম নিয়ে এখনও প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এসআইআরের চূড়ান্ত তালিকা অনুযায়ী, মালদায় ৮ লক্ষ ২৮ হাজার ০৮০ জনের নামে ওপর 'আন্ডার অ্যাডজুডিকেশন' লেখা রয়েছে। এদিকে এসআইআরের এই পর্বে জেলার ১২টি বিধানসভা থেকে বাদ পড়েছে ১৮,২৮২ জন ভোটারের নাম। নতুন সংযোজন হয়েছে ৬,৮২৫ জনের নাম।

এদিকে পশ্চিমবঙ্গের অপর এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে এখনও প্রশ্নচিহ্নের মুখে প্রায় ১১ লক্ষ ২১ হাজার ভোটারের নাম। শুধুমাত্র সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ১৯ হাজার ৯০১ জন ভোটারের নামের ওপর প্রশ্নচিহ্ন রয়েছে। খসড়ার থেকে চূড়ান্ত তালিকায় ১০ হাজার নাম কম রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এর মধ্যে ছ’টি বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকা থেকে ভোটার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাকি ১৬টি বিধানসভা কেন্দ্রেই খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কমেছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৫.২২ লাখ, উত্তর ২৪ পরগনায় ৫ লাখ ভোটারকে নিয়ে প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, প্রকাশিত তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম রয়েছে। এসআইআরে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এর মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। এদিকে নাম জুড়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার ভোটারের। তবে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিচারাধীন পর্যায়ে রয়েছে। তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে অধিকাংশকেই 'নো-ম্যাপিং' বা তথ্যগত অসঙ্গতির জন্য শুনানিতে ডাকা হয়েছিল। এই সব ভোটারদের নাম তালিকায় শেষ পর্যন্ত থাকবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিচারকদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে বিধানসভা ভোটের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে ৬০ লক্ষের বেশি ভোটারের তালিকা প্রকাশ করা হবে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


