WB SIR Voter List Latest Update: এসআইআরে উত্তর কলকাতা, মতুয়া গড় ঠাকুরনগর থেকে বাদ পড়ল কতজন ভোটারের নাম?
আজ প্রকাশিত হল 'চূড়ান্ত ভোটার তালিকা'। এই আবহে অফলাইনে জেলাশাসকরা বিএলও-দের হাতে তালিকা তুলে দিয়েছেন ইতিমধ্যেই। তাই বহু জায়গায় তালিকা থেকে বাদ পড়া ভোটারদের সংখ্যা জানা গিয়েছে ইতিমধ্যেই।
সব মিলিয়ে এসআইআরে ৬০ লাখের মতো ভোটারের নাম নিয়ে এখনও রয়েছে প্রশ্নচিহ্ন। তাও আজ প্রকাশিত হল 'চূড়ান্ত ভোটার তালিকা'। এই আবহে অফলাইনে জেলাশাসকরা বিএলও-দের হাতে তালিকা তুলে দিয়েছেন ইতিমধ্যেই। তাই বহু জায়গায় তালিকা থেকে বাদ পড়া ভোটারদের সংখ্যা জানা গিয়েছে ইতিমধ্যেই। এসআইআর-এ কয়েক হাজার ভোটারের নাম আনম্যাপড ছিল ঠাকুরনগরে। মতুয়াদের গড় হিসেবে পরিচিত সেই ঠাকুরনগর থেকে খসড়া তালিকার কাটাকুটির পরও প্রায় ৩০ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা গেল রিপোর্টে। এদিকে খসড়া তালিকার পরেও উত্তর কলকাতা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ হাজার ভোটারের নাম। এর আগে খসড়া তালিকায় উত্তর কলকাতা থেকে বাদ পড়েছিল প্রায় ৩ লাখ ৯০ হাজার ভোটারের নাম। এদিকে নদিয়াতেও অনেক মতুয়ার বাস। সেই নদিয়ায় খসড়া এবং যাচাই-বাছাই মিলিয়ে ২ লাখ ৭০ হাজার নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রায় ৬০,০৬,৬৭৫ ভোটারের নাম নিয়ে এখনও বিভ্রান্তির মেঘ রয়েছে, যা মোট ভোটারদের প্রায় ৮.৫ শতাংশ। দাবি করা হয়েছে, মুর্শিদাবাদে ১১ লক্ষ, মালদায় ৮.২৮ লক্ষ, দক্ষিণ ২৪ পরগনায় ৫.২২ লাখ, উত্তর ২৪ পরগনায় ৫ লাখ ভোটারকে নিয়ে প্রশ্ন রয়েছে। এই জেলাগুলিতেই প্রশ্নবিদ্ধ ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।
এদিকে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, আজ যে তালিকা প্রকাশ পাবে, সেটি কার্যত একটি খসড়া তালিকা। আজ প্রকাশিত তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। কিন্তু এখনও যোগ্য ও অযোগ্য ভোটারদের চূড়ান্ত বাছাই শেষ হয়নি। এই আবহে আজকের তালিকায় প্রশ্নবিদ্ধ ভোটারের নামও থাকবে। এদিকে যাদের তথ্য এখনও যাচাই করা হয়নি, সেই ভোটারদের নামও থাকবে তালিকায়। সেই সব ভোটারের নামের পাশে লেখা থাকবে 'অ্যাডজুডিকেশন' বা 'অমীমাংসিত'। এরপরে নির্বাচন কমিশন একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। আপাতত প্রায় ৬০ লক্ষ ভোটারের নামের পাশে 'অমীমাংসিত' স্টেটাস থাকতে পারে। পরবর্তী তালিকায় নাম থাকলে তবেই ভোটাধিকার নিশ্চিত হবে এই সব 'অমীমাংসিত' ভোটারদের। এদিকে আজকের চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামের পাশে 'ডিলিটেড' লেখা থাকবে। তবে এই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে, তা এখনও জানায়নি নির্বাচন কমিশন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


