WB Vote Update: 'সিমপ্যাথি কার্ড খেলছেন মমতা- আমি মহিলা, আমার পিছনে এত লোক পড়ে, আমায় মারার চেষ্টা করছে'
Dilip Ghosh slams Mamata: দিলীপ ঘোষ দাবি করেন, রাজ্য জুড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। দিলীপের কথায়, এবার রাজ্যে 'পরিবর্তন আসবেই'। আমিষ-নিরামিষ বিতর্ক থেকে শুরু করে এসআইআর, অনেক ইস্যুতেই নিজের মতামত ব্যক্ত করেন দিলীপ ঘোষ।
Dilip Ghosh slams Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এবার ভোটে জেতার জন্য 'সিমপ্যাথি কার্ড' খেলছেন। আজ খড়গপুর সদরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্য জুড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। দিলীপের কথায়, এবার রাজ্যে 'পরিবর্তন আসবেই'। আমিষ-নিরামিষ বিতর্ক থেকে শুরু করে এসআইআর, অনেক ইস্যুতেই নিজের মতামত ব্যক্ত করেন দিলীপ ঘোষ।

আজ মমতাকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সব কার্ড খেলে দিয়েছেন। মাছ-ভাত পর্যন্ত এসে গিয়েছেন। এখন সহানুভূতি (সিমপ্যাথি) কার্ড খেলছেন - আমি মহিলা, এত লোক আমার পিছনে পড়ে আছে, আমায় মেরে ফেলার চেষ্টা করছেন। প্রতিবার এসব কথা বলে যে লাভ হত মমতার, এবার সেটা হবে না। ভোট হবে। পরিবর্তন হবে। পুরো দেশ দেখবে।'
এদিকে খড়গপুরে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেখায় দিলীপ ঘোষকে। তারই সঙ্গে মাছ-মাংস নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারেরও জবাব দেন তিনি। দিলীপ বলেন, 'বাঙালি মাছভাত খায় এটা যেমন প্রমাণ করতে হয় না, তেমনই দিলীপ ঘোষ যে খড়্গপুরের ঘরের লোক, সেটা প্রমাণ করার দরকার নেই। খড়্গপুর বিজেপির সঙ্গেই আছে।' তাঁর কথায়, 'মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে বিজেপি সরকার আসা শুধু সময়ের অপেক্ষা। মমতা হেরেই গেছেন। চারিদিকে এখন বিজেপির আবহাওয়া। আগে মানুষ এতটা প্রকাশ্যে কিছু বলত না, এখন নির্ভয়ে বলছে।'
এদিকে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে নির্বাচন কমিশনের প্রশংসা করেন দিলীপ। তিনি বলেন, 'প্রথম দফায় রাজ্যের অন্যান্য জায়গাতেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনও অশান্তির খবর নেই। নির্বাচন কমিশন ভালো কাজ করছে। কড়া নজরদারি চলছে। বাংলায় এবার পরিবর্তন হবেই।' এদিকে এসআইআর প্রসঙ্গে দিলীপ বলেন, 'অন্য রাজ্যেও এসআইআর হয়েছে। সেসব জায়গায় কোনও কথা ওঠেনি। বাংলাতেই এসআইআর নিয়ে চর্চা চলছে। তৃণমূল কংগ্রেস এবার ভোটে হারছে। সেজন্যই এইসব বিষয়কে সামনে এনে প্রচার চালাচ্ছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


