WB Weather & Rain Forecast till 21 April: নতুন বছরের শুরুতেই কালবৈশাখী? বাংলার আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন?
WB Weather and Rain Forecast: গরম আরও কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গের সব জেলায় পারদ বাড়ার সাথে সাথে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে।
WB Weather and Rain Forecast: নতুন বছরে বাংলার আবহাওয়া কেমন থাকবে? এই প্রশ্ন মুখে মুখে। বেলা গড়াতে না গড়াতেই ঘামে অস্বস্তি বাড়ছে। এই গরম আরও কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গের সব জেলায় পারদ বাড়ার সাথে সাথে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে। জলপাইগুড়িতে আবার সর্বোচ্চ পারদ যেতে পারে ৩১ ডিগ্রির ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৯ ডিগ্রির আশেপাশে।

দক্ষিণবঙ্গে আজ অস্বস্তিকর গরমের সতর্কতা জারি আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এরই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। আর উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা জারি আছে।
এরপর আগামী ২ দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। ১৬ এবং ১৭ এপ্রিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে ২১ এপ্রিল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর গরমের সতর্কতা জারি থাকবে। এদিকে ১৯ এপ্রিল পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্রবাত সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে। এরপর ২০ তারিখ থেকে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি থাকবে না। উত্তরের ওপরের পাঁচ জেলা এবং উত্তর দিনাজপুরে অবশ্য ২১ এপ্রিল পর্যন্ত বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে।
এদিকে কলকাতায় ১৬ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তারপর ১৭ এপ্রিল সর্বোচ্চ পারদ কিছুটা নেমে ৩৪ ডিগ্রি হবে। ১৮ তারিখ কলকাতার সর্বোচ্চ পারদ বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে। এরপর ২১ তারিখ পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


