WB Weather & Rain Forecast Update: কালবৈশাখীর দিন শেষ? ৭ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ, জারি অস্বস্তিকর গরমের সতর্কতা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে আজ আবার ওপরের পাঁচ জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

Published on: Apr 11, 2026 10:15 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই সপ্তাহে টানা কালবৈশাখীতে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভালোই ঝড়বৃষ্টি হয়েছিল এর মধ্যে। তবে এবার বৈশাখ পড়তে না পড়তেই গরম বাড়বে রাজ্যে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে আজ আবার ওপরের পাঁচ জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দুই পাহাড়ি জেলা এবং কালিম্পঙে এর জন্য জারি আছে হলুদ সতর্কতা। উত্তরেও আগামীতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

বৈশাখ পড়তে না পড়তেই গরম বাড়বে রাজ্যে।
বৈশাখ পড়তে না পড়তেই গরম বাড়বে রাজ্যে।

এরপর ১২ এপ্রিল ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপর ১৩ তারিখে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও হালকা বৃষ্টি হতে পারে। এরপর ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অস্বস্তিকর গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমানেও গরমের হলুদ সতর্কতা জারি থাকবে ১৫ থেকে ১৭ তারিখ। কলকাতায় অবশ্য আগামী ১৭ তারিখ পর্যন্ত সর্বোচ্চ পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই যেতে পারে। এই কয়েকদিন কলকাতাতে বিকেলের দিকে আংশিক মেঘলা হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রিপোর্ট অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছিল। তার ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি ছিল। আপাতত আর সেই সম্ভাবনা আপাতত আর নেই দক্ষিণবঙ্গে।

এদিকে উত্তরবঙ্গে আগামিকাল এবং পরশু ওপরের পাঁচ জেলায় বৃষ্টি জারি থাকবে। তারপরে ১৪ তারিখ থেকে উত্তরের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ১৭ এপ্রিল পর্যন্ত। জলপাইগুড়িতে আগামী ১৭ তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির ঘরে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More