WBJEEB 2026 Date Time: ২০২৬ এ রাজ্য জয়েন্ট কবে? সময়সূচি দেখে নিন

কবে হবে রাজ্য জয়েন্ট পরীক্ষা?

Published on: Mar 06, 2026 7:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ এ রাজ্য জয়েন্টের দিনক্ষণ ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড বা WBJEEB। www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in এই দুই ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে এই পরীক্ষা সম্পর্কে। জানানো হয়েছে মে মাসে জয়েন্ট পরীক্ষা হবে। তবে, ফর্ম ফিলাপের তারিখ শীঘ্রই রয়েছে। দেখে নেওয়া যাক, বোর্ডের দেওয়া সূচি অনুযায়ী, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি।

WBJEE ২০২৬ কবে?
(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
WBJEE ২০২৬ কবে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

রাজ্য জয়েন্ট পরীক্ষা ২৪ মে, রবিবার। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পেপার ১। পেপার ১ অর্থাৎ অঙ্ক। ওই দিনেই দুপুর ২টো থেকে বিকাল ৪টা পর্যন্ত রয়েছে দ্বিতীয় পত্র বা পেপার ২। পেপার ২ অর্থাৎ ফিজিক্স ও কেমিস্ট্রি। এছাড়াও জানানো হয়েছে। জয়েন্টে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে ১০ মার্চ থেকে। তা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। ভুল ত্রুটি সংশোধনের সময়কাল ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল, এই ২ দিন ধরে থাকবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, ১৫ মে-২৪ মে বিকাল ৪টা পর্যন্ত। তবে পরীক্ষার ফলাফল কবে বের হবে তা এখনও জানা যায়নি।

এদিকে, চলতি বছরেই রাজ্যে রয়েছে ভোট। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬র দিনক্ষণ ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে রাজ্য। সেই বছরেই এবার জয়েন্টের ফলাফল কবে প্রকাশিত হবে, সেদিকেও পড়ুয়াদের নজর থাকবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More