Weather Forecast of WB: সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার মুড সুইং? শীত থাকবে জাঁকিয়ে? রইল আপডেট

কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?

Published on: Jan 18, 2026, 09:09:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আসন্ন সপ্তাহেই রয়েছে মাঘ পঞ্চমী। সরস্বতী পুজো পড়ছে ২৩ জানুয়ারি। এদিকে, বাংলার ঠান্ডা কার্যত স্টেপ আপ করে ব্যাটিং চালিয়ে যাচ্ছে! শীতের ভেল্কি নাচনে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৬র কাছাকাছি। দক্ষিণবঙ্গ কার্যত খেজুর গুড়ের মরশুমে জবুথবু হালতে! এমন সময় আবহাওয়ার ‘মুড সুইং’র পূর্বাভাস রয়েছে। সরস্বতী পুজো থেকে আবহাওয়ার মেজাজ পাল্টে যেতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, এবার শীত কোথায় কেমন মেজাজে থাকতে চলেছে, দেখে নিন।

সরস্বতী পুজো থেকে খেলা ঘোরাবে শীত? আবহাওয়ার মেজাজ কেমন, রইল আপডেট
সরস্বতী পুজো থেকে খেলা ঘোরাবে শীত? আবহাওয়ার মেজাজ কেমন, রইল আপডেট

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে, আগামী ২ দিনে কলকাতা ও রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। আর সরস্বতী পুজো আসতে আর হাতে গোনা ঠিক ৫ দিন। এই অবস্থায় তাপমাত্রার বৃদ্ধি ইঙ্গিত করছে, সরস্বতী পুজোতেও তাপমাত্রার পারদ উপরের দিকেই থাকবে। ফলত, শাড়ি পরে, কিম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে কেতাদুরস্ত ফ্যাশনে যদি 'বাঙালির ভ্যালেন্টাইন্স' মাতাতে চান, তাহলে সেই সুযোগ হয়তো পেতে পারেন। মাঘের মিঠে রোদ সঙ্গে নিয়ে সরস্বতী পুজোর সময় এবার আবহাওয়া হয়তো স্বস্তি দিতে চলেছে দক্ষিণবঙ্গে।

আসরে পশ্চিমি ঝঞ্ঝা:-

শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে এন্ট্রি নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এরপর নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা সোমবার প্রবেশের পূর্বাভাস রয়েছে। যার জেরে চলছে তাপমাত্রার ওঠানামা। এই পশ্চিমি ঝঞ্ঝাই শীতের দুরন্ত গতির মাঝে তাপমাত্রার তারতম্য ঘটাচ্ছে। এদিকে, সরস্বতী পুজোর দিন শহর কলকাতায় গরম অনুভূত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার হালহকিকত

আপাতত উত্তরবঙ্গে আগামী সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৯ জানুয়ারকির মাঝে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে খানিকটা। প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে শান্তিনিকেতনের হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়েছে কল্যাণী ও বাঁকুড়া। সেখানে তাপমাত্রা ৯.৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। কলকাতা ও চার সংলগ্ন জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার কলকাতার তাপমাত্রা ১৩.১ ডিগ্রি ছিল, যা স্বাভাবিকের থেকে ১. ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More