Weather Winter Forecast for WB: ভরা পৌষে 'টি২০' মেজাজে শীত! আরও নামতে পারে পারদ, ঠান্ডার দিনের আবহাওয়ার রিপোর্ট একনজরে

আগামী কয়েকদিনে ফের পারদ পতনের পূর্বাভাস রয়েছে আবহাওয়ার রিপোর্টে।

Published on: Jan 6, 2026, 19:22:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলছে পৌষ।নলেন গুড়ের রসগোল্লা, কড়াই শুটির কচুরি কব্জি ডুবিয়ে খাওয়ার দিনে এবার দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। বছরের শুরুর সময় মানেই পিকনিকে মেতে ওঠার পালা। আর সেই পিকনিকের খাওয়া দাওয়ার মেজাজ জমিয়ে রাখতে কলকাতায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, হাড়কাঁপানো ঠান্ডা আগামী দিন পড়তে পারে। তিন থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ!

২০২৬ সালের শুরুতেই শীতের দাপট পশ্চিমবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
২০২৬ সালের শুরুতেই শীতের দাপট পশ্চিমবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আবহাওয়ার রিপোর্ট বলছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হতে পারে। এছাড়াও ত্রিপুরা সংলগ্ন একটি এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এই দুই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর পশ্চিম ও উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে। ফলে উত্তুরে হাওয়া রাজ্যে পৌষের শীত নিয়ে হাজির হবে। আবহাওয়ার পূর্বাভাস এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমের দিকে যাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আগামী চারদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পতন হতে পারে স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকতে পারে দিনের তাপমাত্রা। আগামিকাল মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার আচ্ছাদন থাকবে। বীরভূম ও পূর্ব বর্ধমানে কোল্ড ডে ও কোল্ড ওয়েভের পূর্বাভাস রয়েছে আগামিকাল। গলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ‘কোল্ড ডে’ থাকবে। রোদ না থাকলে আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গ আবহাওয়া:-

আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ৮ জানুয়ারি পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ‘কোল্ড ডে’ থাকবে। প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংএ বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সর্বত্রই প্রায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More