Weather Forecast WB: শীতের ঝোড়ো ব্যাটিং জারি! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? রইল রিপোর্ট

রাজ্যে শীতের হালহকিকত কেমন?

Published on: Jan 9, 2026, 21:47:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভরা পৌষে মেজাজে রয়েছে শীত! সদ্য গত কয়েক দিনে হাড় কাঁপিয়ে দিয়ে ঠান্ডা উপহার দিয়েছে বাংলার শীত! কতদিন এমন আবহাওয়া থাকবে? আবহাওয়া দফতর বলছে, আগামী সাতদিন গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না।

শীতের ঝোড়ো ব্যাটিং জারি! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? রইল রিপোর্ট
শীতের ঝোড়ো ব্যাটিং জারি! আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? রইল রিপোর্ট

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। এদিকে, রাজ্যের পশ্চিমের দিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, শ্রীনিকেতন, শান্তিনিকেতনের দিকে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত কুয়াশার দাপট থাকবে সব জেলাতেই। সেখানে কুয়াশার জেরে ভোরের দিকের দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার রিপোর্ট বলছে, দার্জিলিঙে রাতের তাপমাত্রা থাকবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাতের তাপমাত্রা। ফলে জাঁকিয়ে ঠান্ডা নিয়েই ২২ গজে নেমেছে শীত। আর তার ‘আউট’ হওয়ার সম্ভাবনা এক্ষুণি নেই বলেই মনে করা হচ্ছে! ফলত, বাংলার উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রা আপাতত কোনও হেরফেরের দিকে যাচ্ছে না। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে।

আবহাওয়ার খবর

রাজ্যে বেগে ঢুকছে উত্তুরে হাওয়া। একে শীতের দাপট, তারই মাঝে রয়েছে নিম্নচাপের খবর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ছিল, তা গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এর প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না, কারণ তা শ্রীলঙ্কার উপকূলের স্থলভাগে প্রবেশের কথা। এদিকে, হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে রাজধানী দিল্লিতে বৃষ্টির জেরে শীতের সঙ্গে স্যাঁতস্যাঁতানিও যোগ হয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More