Weather update: ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝে কি স্বস্তির বৃষ্টি মিলবে? আবহাওয়ার খবর একনজরে

আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন।

Published on: Aug 22, 2026, 09:30:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্যালেন্ডার জানান দিচ্ছে, পড়ে গিয়েছে ভাদ্র মাস। আর ভাদ্রের ভ্যাপসা গরমে নাজেহাল বাংলার বহু এলাকার মানুষ। এই ভ্যাপসা গরমের মধ্যে শনিবারের কলকাতা কি ভিজবে স্বস্তির বৃষ্টিতে! এই জল্পনা অনেকের মধ্যেই রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস কী বলছে, দেখা যাক।

ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝে কি স্বস্তির বৃষ্টি মিলবে? আবহাওয়ার খবর একনজরে (Saikat Paul)
ভাদ্রের ভ্যাপসা গরমের মাঝে কি স্বস্তির বৃষ্টি মিলবে? আবহাওয়ার খবর একনজরে (Saikat Paul)

উত্তরবঙ্গের আবহাওয়া

পাহাড় ও তার সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। জারি হয়েছে সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলার পূর্বাভাস-

শনিবারের দুপুরের পর থেকেই পাল্টাতে পারে শহরের আবহাওয়ার মেজাজ! দুপুরের পর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার বহু অংশে বৃষ্টিপাত হতে পারে। দুপুর থেকেই শহরের একাধিক জায়গায় তেড়ে বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। বৃষ্টির জেরে সাময়িকভাবে গরম কমলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। এদিকে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম,বেশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাদ্রের শুরুর দিকেই আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি থেমে গেলেও ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় অস্বস্তির পরিমাণ বাড়িয়ে দেবে। আইএমডি সূত্রে খবর, রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More