Weather Forecast of West Bengal: মাঝ বসন্তে ঝোড়ো হাওয়ার দাপট! শুক্র থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস রইল

মাঝ বসন্তে আবহাওয়ার মেজাজ! আগামী বেশ কয়েকদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বাংলার বহু জায়গায়। কী বলছে পূর্বাভাস?

Published on: Mar 19, 2026, 20:39:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাঝ বসন্তে হঠাৎই মুড সুইং শুরু আবহাওয়ার! বাংলার আবহাওয়ায় চৈত্রের শুরু থেকেই ঝড় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। তথ্য বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার জেরে বাংলার বহু জেলায় ঝড় বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, আগামী কয়েক দিন ধরে এই দমকা হাওয়া, বৃষ্টির দাপট থাকতে পারে। তীব্র গরমের এন্ট্রির আগেই বসন্তের বেলায় এভাবে ঝড় বৃষ্টির দাপট নিঃসন্দেহে বঙ্গবাসীকে সামান্য স্বস্তি দিয়েছে।

মাঝ বসন্তে ঝোড়ো হাওয়ার দাপট! শুক্র থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস রইল

। (ছবি সৌজন্যে পিটিআই)
মাঝ বসন্তে ঝোড়ো হাওয়ার দাপট! শুক্র থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস রইল । (ছবি সৌজন্যে পিটিআই)

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বৃহস্পতিবারের জন্য আগেই ছিল। এই পূর্বাভাস ছিল বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বীরভূম, এবং পশ্চিম বর্ধমানের জন্য। শুধু দক্ষিণই নয়, উত্তরেও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিকে, শুক্রবারও বাংলার বহু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আগামিকাল শুক্রবার, হাওড়া সহ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলিতে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরইসঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস বলছে, কিছু জেলায় ঝড়ের বেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। আগামিকাল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারী বর্ষণ হতে পারে। জারি রয়েছে সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও হতে পারে বৃষ্টি।

শনিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা,হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে। সেখানে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতি থাকতে পারে সেখানে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোথাও কোথাও তার কম থাকতে পারে ঝড়ের গতি। পূর্বাভাসে, ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাস।

সপ্তাহান্তে বসন্তের রবিবাসরীয় দিনেও বৃষ্টি ভিজতে পারে বাংলার নানান প্রান্তর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়,পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। বইতে পারে দমকা হাওয়া। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। পূর্বাভাস বলছে, বাংলার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী বুধবার পর্যন্ত। শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More