Amit Shah on BJP CM Face: বিজেপি বাংলায় জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? যা বললেন অমিত শাহ...
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেন, 'বিজেপি জিতলে এমন একজন মুখ্যমন্ত্রী হবেন যিনি বাংলায় কথা বলেন এবং যিনি বাংলায় বড় হয়েছেন।' প্রসঙ্গত, তৃণমূল বরাবরই বিজেপিকে 'বহিরাগত' দল হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই আবহে নিজেদের বাঙালি প্রেম তুলে ধরতে মরিয়া বিজেপি।
পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতলে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী? আজ বীরভূমের খয়রাশোলে জনসভা থেকে এই নিয়ে বড় একটি মন্তব্য করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেন, 'বিজেপি জিতলে এমন একজন মুখ্যমন্ত্রী হবেন যিনি বাংলায় কথা বলেন এবং যিনি বাংলায় বড় হয়েছেন।' প্রসঙ্গত, তৃণমূল বরাবরই বিজেপিকে 'বহিরাগত' দল হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই আবহে নিজেদের বাঙালি প্রেম তুলে ধরতে মরিয়া বিজেপি।

আজ অমিত শাহ বলেন, 'এরা বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে পারে না। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর ভেঙে দেওয়া হয়েছে। মোদীজি শান্তিনিকেতনকে ইউনেস্কো-র স্বীকৃতি এনে দিয়েছেন। বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা বানানোর কাজ করেছেন মোদীজি।' এদিকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে অমিত শাহ বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও বাংলার মা-বোনেদের তিনি সুরক্ষা দিতে পারেন না। রাতে কেন কেউ বাইরে বেরিয়েছেন, তা জিজ্ঞাসা করেন। তবে আমরা ক্ষমতায় এলে এমন বাংলা তৈরি করব যেখানে রাত ১টাতেও মেয়েরা স্কুটিতে বেরোতে পারবে। কোনও আরজি কর বা দুর্গাপুর হবে না। মেয়েরা সর্বত্র সুরক্ষিত থাকবে।'
দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ দেগে শাহ বলেন, 'জলজীবন মিশন-এর কোটি কোটি টাকা কোথায় গেল? তৃণমূলের গুন্ডারা সেই টাকা খেয়ে নিয়েছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি নিয়ে দুর্নীতি কে করল? পুরনিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মনরেগা দুর্নীতি, প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি, তৃণমূলের সময় শুধু দুর্নীতিই হয়েছে। এদিকে অনুপ্রবেশ এবং ইউসিসি নিয়েও আজ মুখ খোলেন অমিত শাহ। তিনি বলেন, 'তৃণমূল অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না। আমরা ক্ষমতায় এলে ৮ মে-র পরে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেব। আমরা ক্ষমতায় এলে ইউসিসি চালু করব। যাঁরা চার বার বিয়ে করেন, সেটা বন্ধ হয়ে যাবে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


