TMC Candidate: হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি ভোটের ক'দিন আগে

West Bengal Assembly election 2026: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন গত ২ এপ্রিল। সেই মনোনয়ন পত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছিলেন তিনি। সেই হলফনামায় তথ্য গোপন করা হয়েছে বলে অবিযোগ করেছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। 

Published on: Apr 15, 2026 1:02 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

West Bengal Assembly election 2026: দলের নেত্রী ইতিমধ্যেই তাঁর হয়ে প্রচার করে গিয়েছেন। এখন তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি উঠেছে! রিপোর্ট অনুযায়ী, মনোনয়নে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন গত ২ এপ্রিল। সেই মনোনয়ন পত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছিলেন তিনি। সেই হলফনামায় তথ্য গোপন করা হয়েছে বলে অবিযোগ করেছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন গত ২ এপ্রিল।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন গত ২ এপ্রিল।

কিন্তু হলফনামায় কোন তথ্য গোপন করেছেন বলে অভিযোগ? বিজেপির দাবি, সুজয় হাজরা নিজে একটি পার্টনারশিপ ফার্মে লাভজনক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু হলফনামায় তিনি দাবি করেছেন, তাঁর পার্টনারশিপে কোনও ব্যবসা নেই। আয়ের হিসাবের ক্ষেত্রেও মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। সমস্ত নথি সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে তৃণমূল প্রার্থীর প্রার্থী পদ বাতিলের দাবি করেছেন বিজেপির শঙ্কর। এই নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডিইও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আইন অনুযায়ী, মনোনয়নের সময় হলফনামায় প্রার্থী যদি ভুল তথ্য দেন বা তথ্য গোপন করেন, তাহলে তাঁর প্রার্থী পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন। এই আবহে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা সংবাদমাধ্যমে বলেন, 'আমার পেশা যে ব্যবসা তা তো লেখা রয়েছে। আয়কর রিটার্ন ফাইলের সব তথ্য দেওয়া রয়েছে। সেখানে তথ্য গোপনের কোনও জায়গা নেই। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন যদি আমাকে এই নিয়ে চিঠি দেয়, তাহলে আমার আইনজীবী অভিযোগের জবাব দিয়ে দেবেন।' এর আগে নদিয়া জেলায় এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এবার আরও এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি উঠেছে। যা ঘিরে জেলার রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More