West Bengal Assembly Election Latest Update: এখন আইএসএফের কথায় ওঠে-বসে সিপিএম! প্রার্থী দিয়েও করতে হল প্রত্যাহার

পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহার করল সিপিআইএম। একদা এই আসনটি ছিল সিপিআইয়ের কাছে। এবার সিপিআইয়ের বদলে পাঁশকুড়া পশ্চিম থেকে প্রার্থী দিয়েছিল সিপিএম। তবে সেখানে আইএসএফ নিজেদের প্রার্থী দেয়। শেষে আইএসএফের চাপে নিজেদের প্রার্থী প্রত্যাহার করল সিপিএম।

Published on: Apr 3, 2026, 08:32:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বামফ্রন্টের সঙ্গে আইএসএফের জোট নিয়ে আপত্তি ছিল বেশ কিছু দলের। তবে সিপিএম বেশ আগ্রহী আইএসএফের সঙ্গে জোট করতে। সেই সিপিএমেরই ওপর চাপ সৃষ্টি করে প্রার্থী প্রত্যাহার করাল নওশাদ সিদ্দিকির দল। জানা গিয়েছে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহার করল সিপিআইএম। একদা এই আসনটি ছিল সিপিআইয়ের কাছে। এবার সিপিআইয়ের বদলে পাঁশকুড়া পশ্চিম থেকে প্রার্থী দিয়েছিল সিপিএম। তবে সেখানে আইএসএফ নিজেদের প্রার্থী দেয়। শেষে আইএসএফের চাপে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করল সিপিএম।

পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহার করল সিপিআইএম।
পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ প্রত্যাহার করল সিপিআইএম।

রিপোর্ট অনুযায়ী, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার দলীয় সম্পাদক নিরঞ্জন সিহি। আর এই কেন্দ্রে আইএসএফের প্রার্থী আফজল আলি শাহ। এই কেন্দ্রে নিরঞ্জন সিহির সমর্থনে দেওয়াল লিখন, পতাকা বাঁধা সবই চলছিল। তবে গত ১ এপ্রিল নাকি পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম নেতৃত্বের কাছে আলিমুদ্দিন স্ট্রিটের বার্তা যায়, এই আসনটি আইএসএফকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই নিরঞ্জন সিহিকে প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। এদিকে এই সিদ্ধান্তে জেলা নেতৃত্বের মধ্যে চাপানউতোর থাকলেও তা মেনে নিয়েছেন নিরঞ্জন।

নিরঞ্জন বলেন, 'প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর প্রচার করতে শুরু করেছিলাম। কিন্তু রাজ্য বামফ্রন্টের নির্দেশকে শিরোধার্য। আর প্রচার করব না। কর্মীরা সাময়িক ভেঙে পড়েছে তবে তা ঠিক হয়ে যাবে।' এদিকে পশ্চিম পাঁশকুড়ার আইএসএফ প্রার্থী আফজল শাহ বলেন, 'সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে আমি সম্মান করি। আমি ওনার কাছে যাব।' উল্লেখ্য, এবার ২৫২টি আসনে লড়ছে বামফ্রন্ট। এছাড়া সিপিআইএমএলের জন্য থাকছে ৮টি আসন। অন্যদিকে আইএসএফের জন্য থাকছে ৩০ আসন।

এদিকে সিপিএমের এভাবে প্রার্থী প্রত্যাহার প্রসঙ্গে পাঁশকুড়া পশ্চিমের বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি বলেন, 'এটা বামফ্রন্টের নিজস্ব ব্যাপার। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা বিজেপি জয়ী হবে।' এদিকে তৃণমূল আবার সিপিএমের প্রার্থী প্রত্যাহারকে রাম-বাম সমীকরণের অঙ্কের নিরিখে দেখছে। এই নিয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুজিত রায় বলেন, 'সিপিএমের জেলা সম্পাদকের প্রার্থী পদ প্রত্যাহার করা প্রমাণ করে দিল বর্তমানে যে রাম সেই এখন বাম আবার যে বাম সেই এখন রাম। বাম এবং রামেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More