Mamata Banerjee slams Adityanath: ‘নয়ডা জ্বলছে আর যোগীবাবু বলছেন বাংলায় বুলডোজার চলবে’, আদিত্যনাথকে খোঁচা মমতার
বিজেপির 'হিন্দু পোস্টার বয়'কে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো আজ বলেন, 'নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজার চলবে।' এর আগেও যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা।
আজ ফের একবার যোগী আদিত্যনাথকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিংলায় নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় নয়ডায় শ্রমিক বিক্ষোভ নিয়ে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির 'হিন্দু পোস্টার বয়'কে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো আজ বলেন, 'নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজার চলবে।' এর আগেও যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, 'উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কাল এসে এখানে বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চলবে। মানেটা কী? আমরা বুলডোজার-নীতিতে বিশ্বাস করি না। আমরা ভালোবাসার নীতি বিশ্বাস করি।' আর আজ নয়ডা ইস্যু নিয়ে যোগীকে খোঁচা দিলেন মমতা।

কী হয়েছে নয়ডায়? গত ১৩ এপ্রিল নয়ডার রাস্তা অবরোধ করে প্রায় ৪০ হাজার শ্রমিক। সেই ঘটনায় ৩০০ জনের মতো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। নয়ডায় এই বিক্ষোভের জেরে গুরুত্বপূর্ণ সব সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। নয়ডার প্রায় ৮০ জায়গায় একযোগে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সেই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। আজও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, হরিয়ানা সরকার সম্প্রতি ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা করে। এরপরই উত্তরপ্রদেশের নয়ডাতে বেতন বৃদ্ধির দাবিতে পথে নামেন হাজার হাজার শ্রমিক। বিক্ষোভের মুখে উত্তরপ্রদেশ সরকারও ন্যূনতম বেতন বৃদ্ধি করেছে। তবে এই হিংসাত্মক বিক্ষোভ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়ে চলে যায়। এরপর কিছু ‘বহিরাগত’ নয়ডায় অশান্তি উস্কে দেওয়ার চেষ্টা করেছিল। এদিকে উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর বলেছেন, নয়ডার অস্থিরতার ঘটনায় পাকিস্তানের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


