রাতে হঠাৎ সাংবাদিক বৈঠক! গুন্ডাদমন বিল যায়নি রাষ্ট্রপতির কাছে, বললেন শুভেন্দু

রাত পৌনে দশটা নাগাদ হঠাৎই নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গুন্ডাদমন বিল পৌঁছায়নি।

Published on: Sep 25, 2026, 22:52:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাজ্যের গুন্ডাদমন বিল নিয়ে শুক্রবার দিনভর সংবাদমাধ্যমের একাংশে একটি খবর ঘুরপাক খেয়েছে। সেখানে দাবি করা হয়েছিল, রাজ্যের গুন্ডাদমন বিল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেলে, তা তিনি সই না করে পর্যালোচনার জন্য পাঠিয়েছেন। এরপর রাত পৌনে দশটা নাগাদ হঠাৎই নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গুন্ডাদমন বিল পৌঁছায়নি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI Photo/Swapan Mahapatra)(PTI09_01_2026_000105A) (PTI)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI Photo/Swapan Mahapatra)(PTI09_01_2026_000105A) (PTI)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিনের সাংবাদিক বৈঠকে সাফ জানান, রাষ্ট্রপতির দরবারে এখনও পযর্ন্ত পৌঁছয়নি বিলটি। অতএব তা ফেরত আসার কোনও ব্যাপার নেই। গুন্ডাদমন বিল নিয়ে শুক্রের দিনভর যে খবর ঘুরপাক খেয়েছে, তা মিথ্যা খবর, বলে দাবি করেন শুভেন্দু। গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বিলটি এখনও রাষ্ট্রপতির কাছে যায়নি। কথা বলে আমরা জানতে পেরেছি কাজ চলছে। মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। দু’টি অংশের বিল ছিল। একটি আগেই কার্যকর। অন্যটি কার্যকর হবে।’

রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানান, ‘গল্পের গরু গাছে তুলবেন না। যান, ডিনার করে শুয়ে পড়ুন।’ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গুন্ডাদমন বিলে ২টি অংশ। একটি (সম্পত্তি বাজেয়াপ্ত) আগেই কার্যকর হয়েছে। অন্যটি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। সেইটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে কাজ চলছে। এখনও পাঠানোই হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘নারকোটিক্সের ক্ষেত্রে বিএনএসে (ভারতীয় ন্যায় সংহিতা) ৩ বছরের জেল ও জামিন যোগ্য বলা হয়েছে। আমরা জামিন অযোগ্য করতে চাইছি। তাই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সবটাই নিয়ম মেনে হচ্ছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে কাজ চলছে।’

এদিনের সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, ‘যাঁরা নিজেদের গুন্ডা মনে করেন তাঁরাই এই সব বলছেন। তাঁরা নিজেরাই জানেন বিল আইন হলে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More