উচ্চমাধ্যমিকের থার্ড সেমেস্টার পরীক্ষার রুটিন বদল, রইল তারিখের তালিকা
আগের রুটিন অনুসারে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৭ অক্টোবর। তার জায়গায় পরীক্ষা শেষ হবে ১৪ অক্টোবর।
সামনেই রাজ্য়ের দুই জায়গায় উপনির্বাচন। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন রয়েছে। যে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৯ অক্টোবর। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছিল অক্টোবরে। উপনির্বাচনের জেরে ওই দিনগুলির পরীক্ষার তারিখ বদল হয়েছে। পরীক্ষার ১১ দিন আগে এল এই ঘোষণা।

পরীক্ষার পরিবর্তিত সূচি অনুযায়ী, ৫ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর হবে গণিত, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস, এগ্রিকালচার, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি ও আরবি বিষয়ের পরীক্ষা। ৬ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর হবে সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচারের পরীক্ষা। ৭ অক্টোবর হওয়ার কথা ছিল, বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা, সেটি হবে ১৪ অক্টোবর। সংসদের তরফে বলা হয়েছে, কেবলমাত্র, ৫, ৬, ৭ অক্টোবরের তারিখের পরীক্ষাগুলির সূচি বদল হয়েছে। প্রসঙ্গত, এর ফলে পরীক্ষা শেষ হচ্ছে দুর্গাপুজোর চতুর্থীর দিন। আগের রুটিন অনুসারে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৭ অক্টোবর। তার জায়গায় পরীক্ষা শেষ হবে ১৪ অক্টোবর। ২৫ জুনের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে অন্যান্য সমস্ত নিয়মাবলি ও নির্ঘণ্ট অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, দুর্গাপুজোতে চলতি বছরে ১৭ অক্টোবর পড়ছে সপ্তমী। প্রতি বছরের মতো এই পুজো ঘিরে শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত দেবীকে বরণ করার অপেক্ষায় রয়েছে। জোরকদমে শুরু হয়েছে উমা আরাধনার প্রস্তুতি! শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


