West Bengal Weather: আবহাওয়ার ফের মুড সুইং! কবে থেকে বৃষ্টির সম্ভাবনা? রইল বাংলার ওয়েদার রিপোর্ট
সোমবার থেকে পাল্টাতে চলেছে আবহাওয়ার মেজাজ। সম্ভাবনা রয়েছে আকাশের মুখ ভার থাকার।
ফের একবার বাংলার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। কালীপুজোর দিন যদিও ঝলমলে আকাশ, মনোরম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, তবে সোমবার থেকেই আবহাওয়ার মেজাজ বদলে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে।

কালীপুজোর আবহাওয়া-
কালীপুজোয় বৃষ্টি হবে না, একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। দিনে আজ রোদঝলমলে আবহাওয়া থাকবে। পূর্বাভাস বলছে তাপমাত্রাও নিম্নমুখী থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে বাংলার পশ্চিমাঞ্চলের পারদ। উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
সোমবার থেকে আবহাওয়ার মেজাজ বদল-
সোমবার থেকে পাল্টাতে চলেছে আবহাওয়ার মেজাজ। দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়েছে আকাশের মুখ ভার থাকার। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্জ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে। উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমের পর মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে বর্ষণ কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার কথা রবিবার পর্যন্ত। সোমবার বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা দমকা বাতাস বইবে। দার্জিলিং-সহ উপরের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


