WB Weather Forecast till 6th February: পশ্চিমী ঝঞ্ঝার ‘বন্যা’, শীত কার্যত ‘ভ্যানিশ’ বাংলা থেকে, নয়া মাসে ঠান্ডা বাড়বে?

পশ্চিমী ঝঞ্ঝার ‘বন্যা’ - তার জেরে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়ে গিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে উত্তর ভারতের দিকে কমপক্ষে তিনটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। ‘

Published on: Jan 31, 2026, 14:59:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিমী ঝঞ্ঝার ‘বন্যা’ - তার জেরে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়ে গিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে উত্তর ভারতের দিকে কমপক্ষে তিনটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। ‘ভিলেন’ হিসেবে পশ্চিমবঙ্গের দিকে ঠান্ডা উত্তুরে বাতাস আসতে দেবে না ঝঞ্ঝা। ফলে পারদ পড়বে না পশ্চিমবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বেশি হেরফের হবে না। একই স্তরে থাকবে বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আর আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

পশ্চিমবঙ্গ থেকে শীত কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
পশ্চিমবঙ্গ থেকে শীত কার্যত ভ্যানিশ হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

উত্তরবঙ্গে একদিনই কয়েকটি জেলায় ঘন কুয়াশা পড়বে

রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। একদিনই শুধুমাত্র ঘন কুয়াশা পড়বে কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের মাত্র ৩টি জেলায় থাকবে কুয়াশার প্রভাব

দক্ষিণবঙ্গে অবশ্য সেইসবের কোনও ব্যাপার থাকবে না। দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) পড়বে না কুয়াশা। রবিবার এবং সোমবার সকালের দিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More