Weather Update: রোদ ঝলমলে মহানগর! সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? একাধিক জেলায় হলুদ সতর্কতা
Weather Update: মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের দাপট বাড়বে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের ঝড়ো দমকা বাতাস।
Weather Update: কয়েকদিন দফায় দফায় বৃষ্টির পর অবশেষে সাময়িক স্বস্তির নিঃশ্বাস দক্ষিণবঙ্গে (West Bengal weather update)। থমকেছে বৃষ্টির ধারা, আকাশে মিঠে রোদ। তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপাতত মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার (Kolkata weather)। তবে আলিপুর আবহাওয়া দফতর আগেই সতর্ক করে দিয়েছে - এই স্বস্তি শুধুই সাময়িক, স্বস্তির মেজাজে জল ঢালতে ফের তৈরি হচ্ছে নতুন দুর্যোগ।

নিম্নচাপের অক্ষ কিছুটা সরে গেলেও জলকণার হাত থেকে নিস্তার মিলছে না এখনই। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাংশে নতুন করে বৃষ্টির মেজাজ ও দাপট চড়চড়িয়ে বাড়তে চলেছে। পাশাপাশি, উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে (west bengal weather forecast)।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে রোদ উঠলেও পরে আকাশ মেঘলা হয়ে যেতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে আবহাওয়াবিদদের আসল উদ্বেগ মঙ্গলবার নিয়ে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের দাপট বাড়বে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের ঝড়ো দমকা বাতাস। এর মধ্যে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় - যেখানে ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি জটিল হতে পারে। পাশাপাশি, সাগরের জলচ্ছাস ও আর্দ্রতার কথা মাথায় রেখে উপকূলবর্তী জেলাগুলোতেও দেওয়া হয়েছে আবহাওয়ার বিশেষ সতর্কতা।
কলকাতার আবহাওয়া
শনিবার সকালের শুরু থেকেই শহরের আকাশে ঝলমলে রোদ। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারে তিলোত্তমার বুকে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বা সামান্য বৃষ্টিপাত হলেও ভারী বর্ষণের কোনও আশঙ্কাই নেই বললেই চলে। বৃষ্টির সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে। তবে এই শান্ত ভাব দীর্ঘস্থায়ী হবে না। মঙ্গলবারের পর থেকে কলকাতায়ও বর্ষণের ধার ও দাপট অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
দক্ষিণবঙ্গ সাময়িক স্বস্তি পেলেও উত্তরবঙ্গে টানা বৃষ্টির তাণ্ডব অব্যাহত (North Bengal Weather)। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই মেঘের গর্জন ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি, প্রতিটি জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের পাহাড়ি ও তরাই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় আবহাওয়া দফতর আগাম 'হলুদ সতর্কতা' (Yellow Alert) জারির কথা ঘোষণা করেছে। হাওয়া অফিসের স্পষ্ট বক্তব্য, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বহু জেলায় ধারাবাহিকভাবে এই ভারী বর্ষণের পর্ব চলতে পারে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে।
E-Paper

