Sourav on Durga Puja 2026 Eden Show: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলবেন, সেরকমভাবেই করা হবে, জানালেন সৌরভ
দুর্গাপুজোয় ইডেনের মেগা শো নিয়ে শুভেন্দু অধিকারী যেমন বলবেন, সেভাবেই করা হবে, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহালয়ায় দুর্গাপুজো নিয়ে মেগা মহোৎসবের আয়োজন করা হয়েছে। তা নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
Sourav on Durga Puja 2026 Eden Show: মহালয়া ইডেনে মহোৎসবের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে দুর্গাপুজোর নিরঞ্জনের আগে কলকাতা-সহ জেলায়-জেলায় যে কার্নিভাল হত, তা এবার হবে না। বরং মহালয়ায় ইডেন গার্ডেন্সে চার ঘণ্টার মহোৎসবের আয়োজন করা হচ্ছে। যদিও সেই বিষয়টি নিয়ে আপাতত রাজ্য সরকারের সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সরকার যেমন বলবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলবেন, সেভাবেই কাজ করা হবে। বিষয়টি নিয়ে আগামিদিনে নিশ্চয়ই আলোচনা করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি।

বিজেপির আমলে পশ্চিমবঙ্গে প্রথমবার দুর্গাপুজো
এমনিতে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে এবারই প্রথম দুর্গাপুজো হতে চলেছে। আর সেজন্য মহালয়ায় মেগা শোয়ের পরিকল্পনা নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। সোমবার দুর্গাপুজোর সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহালয়ায় ইডেনে মেগা শোয়ের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে তুলে ধরা হবে সেই অনুষ্ঠান থেকে। আয়োজন করা হয়েছে ড্রোন শোয়ের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
তারইমধ্যে সোমবারের সভা থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদানেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিদ্যুতের দাম পুরোপুরি মকুব করে দেওয়া এবং বিনামূল্যে ফায়ার লাইসেন্স পাওয়ার পাশাপাশি এবার পুজো কমিটিগুলিকে এক লাখ টাকা অনুদান দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন, বড় পুজো কমিটিগুলি যেন সেই অর্থ না গ্রহণ করে। বাধ্যতামূলকভাবে কোনও নিয়ম চাপিয়ে দিচ্ছেন না। নেহাতই অনুরোধ করছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
কোন কোন পুজো কমিটি টাকা নেবে না বলে জানাল?
আর মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে একাধিক দুর্গাপুজো কমিটি। সেই তালিকায় সন্তোষপুর লেকপল্লি, টালা প্রত্যয়, চোরবাগার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মতো পুজো আছে। তাছাড়াও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্ক) দুর্গাপুজোর প্রধান উদ্যোক্তা তথা বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেছেন, ‘আগেও অনুদান নিইনি, এখনও নেব না।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


