Bratya Basu-Indranil Sen Zero FIR: যৌন হেনস্থার অভিযোগ! বাগুইআটি থানায় দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR

Bratya Basu-Indranil Sen Zero FIR: রাজীব সরকারের আবেদনের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানায়। গত ১২ নভেম্বর জমা দেওয়া ওই আবেদনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৭৩(১) ধারার আওতায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছিল।

Published on: Nov 19, 2026, 12:29:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bratya Basu-Indranil Sen Zero FIR: পশ্চিমবঙ্গের দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও ব্রাত্য বসু (Bratya Basu)-সহ একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে বাগুইআটি থানায় একটি জিরো এফআইআর (Zero FIR) দায়ের করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, তোলাবাজি, দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে।

বাগুইআটি থানায় দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জিরো এফআইআর (সৌজন্যে এক্স)
বাগুইআটি থানায় দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জিরো এফআইআর (সৌজন্যে এক্স)

তিনজন নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা এবং তদন্ত করার জন্য বাগুইহাটি থানার ওসির কাছে পাল্টা অভিযোগ করেছিলেন সমাজকর্মী রাজীব সরকার। তাঁর আবেদনের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানায়। গত ১২ নভেম্বর জমা দেওয়া ওই আবেদনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৭৩(১) ধারার আওতায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছিল। পাশাপাশি সম্ভাব্য হুমকি বা প্রতিশোধমূলক হয়রানি থেকে অভিযোগকারী ও সাক্ষীদের সুরক্ষার জন্য BNSS-এর ৩৯৮ ধারার আওতায় নিরাপত্তার আবেদনও জানানো হয়েছে। বাগুইআটি থানা সুত্রে খবর, জিরো এফআইআর নথিভুক্ত করার পর অভিযোগপত্রটি পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত থানায় পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীদের নাম রয়েছে অভিযোগে। মোট ৩১ জনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছিল বলে অভিযোগকারীর বক্তব্য। রাজীব সরকারের জমা দেওয়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সরকারি দফতরের অভ্যন্তরে মানব পাচার, বাণিজ্যিক যৌন শোষণ, ধর্ষণের চেষ্টা, তোলাবাজি এবং দুর্নীতির মতো অপরাধ চলত। তিন মহিলা পুলিশের কাছে যে অভিযোগ করেছিলেন, তাঁদের হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের আবেদন জানান সমাজকর্মী। অভিযোগপত্রে বিশেষভাবে সক্ষম এক সরকারি কর্মীর উপর নির্যাতনের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, নির্যাতিতাদের কাছ থেকে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।