Asia Cup Final Rinku Singh Winning Runs: 'গডস প্ল্যান', এশিয়া কাপের আগেই রিঙ্কু লিখে দিয়েছিলেন- 'উইনিং রান মারতে চাই'
এশিয়া কাপ শুরুর আগেই ব্রডকাস্টার চ্যানেলের থেকে রিঙ্কু সিংয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানেই জানতে চাওয়া হয়েছিল, টুর্নামেন্টে তিনি কী করতে চান। তখন রিঙ্কু বলেছিলেন, 'আমি ফাইনালে উইনিং রান মারতে চাই।'
এদিকে ভারত ব্যাট করতে নেমে প্রথমেই চাপে পড়ে। দুই ওপেনার সহ ভারতের ৩ উইকেট পড়ে যায় মাত্র ২০ রানেই। তারপর সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা হাল ধরেন। চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন সঞ্জু স্যামসন এবং তিলক। তবে সঞ্জুও আউট হয়ে যান। এরপর শিবম দুবে এবং তিলক ভারতকে টানতে থাকেন। শিবম ২২ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আর শেষে রিঙ্কু একটি বল খেলেই উইনিং রান করেন হারিস রউফকে চার মেরে। গতকাল ফাইনালে ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচের নায়ক ভারতের তিলক বর্মা।
বিষয়টা কী? এশিয়া কাপ শুরুর আগেই ব্রডকাস্টার চ্যানেলের থেকে রিঙ্কু সিংয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানেই জানতে চাওয়া হয়েছিল, টুর্নামেন্টে তিনি কী করতে চান। তখন রিঙ্কু বলেছিলেন, 'আমি ফাইনালে উইনিং রান মারতে চাই।' কথাটা তিনি একটি কার্ডে লিখেও দিয়েছিলেন ব্রডকাস্টারদের। তবে গোটা টুর্নামেন্টে ফইনালের আগে একটিও ম্যাচ খেলতে পারেননি রিঙ্কু। এমনকী গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে বা সুপার ফোর পর্বের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঞ্চে থাকা ক্রিকেটাররা সুযোগ পেলেও রিঙ্কু খেলতে পারেননি। তবে হার্দিক পান্ডিয়ার চোট থাকায় ফাইনালে প্রথম একাদশে জায়গা হয়ে যায় রিঙ্কুর। এবং এই টুর্নামেন্টে নিজের প্রথম বলেই চার মেরে ভারতকে জিতিয়ে দেন রিঙ্কু সিং।
এটাই হয়ত 'ঈশ্বরের পরিকল্পনা'। রিঙ্কু সিংয়ের মুখে 'গডস প্ল্যান' কথাটা অনেকেই অনেকবা শুনেছেন। তবে এই 'পরিকল্পনা' যে এত নিঁখুত হতে পারে, তা কার জানা ছিল! জাদুকররা কোনও পূর্বাভাস দেওয়ার জন্য আগে থেকে কাগজে কিছু লিখে রাখেন, পরে তা মিলে যায়, এমন ভেলকি হয়ত অনেকেই দেখেছেন টিভি শো-তে। তবে একজন ক্রিকেটার যে পূর্বাভাস দিচ্ছেন, তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, এমনটা সচরাচর দেখা যায় না। তবে রিঙ্কু সিং, তাই করে দেখালেন। তবে তাঁর কিন্তু তা করে দেখানোর কথাও ছিল না, যদি না হার্দিক পান্ডিয়া চোটের জন্য ছিটকে না যেতেন।
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত পছন্দ ও নেশা:
ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Home/Cricket/Asia Cup Final Rinku Singh Winning Runs: 'গডস প্ল্যান', এশিয়া কাপের আগেই রিঙ্কু লিখে দিয়েছিলেন- 'উইনিং রান মারতে চাই'