মাথা পুরো খেয়ে নেবে! আরসিবি আইপিএল জিততে পারে ভেবেই আঁতকে উঠছেন ২ প্রাক্তন তারকা

মাথা পুরো খেয়ে নেবে! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ২০২৫ সালের আইপিএল জিততে পারে ভেবেই আঁতকে উঠছেন দুই প্রাক্তন তারকা। তাঁরা এটা ভেবে আঁতকে উঠছেন যে আরসিবি যদি আইপিএল জিতে যায়, তাহলে কী হতে পারে।

Published on: Jun 1, 2025, 12:47:31 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও পড়ুন: RCB আইপিএল না জিতলে স্বামী-কে ডিভোর্স দেব! মাঠেই প্রতিজ্ঞা মহিলা সমর্থকের

প্রথমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখছে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। (ছবি সৌজন্যে রয়টার্স)
প্রথমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। (ছবি সৌজন্যে রয়টার্স)

RCB-র সাফল্যের নেপথ্যে আছে কার্তিকের মগজাস্ত্র

শেষপর্যন্ত অবশ্য এবার কার্তিক আরসিবির হয়ে ট্রফি তোলার সুযোগ পাবেন কিনা, তা বোঝা যাবে আগামী মঙ্গলবার। কিন্তু ২০২৫ সালে আরসিবি যে দুর্দান্ত ছন্দে আছে, সেটার নেপথ্যে আছে কার্তিকের মস্তিষ্ক। অন্যবার নিলামে যেখানে আরসিবির কৌশল নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে, এবার সেখানে বেছে-বেছে খেলোয়াড় নিয়েছে। ফিল সল্ট, ভুবনেশ্বর কুমার, জিতেশ শর্মা, জোশ হেজেলউডদের মতো খেলোয়াড়দের নেওয়ার ক্ষেত্রে কার্তিকের গুরুত্বপূর্ণ অবদান ছিল।

আরও পড়ুন: যা দেখেন, সেটা সব সময় সত্যি হয় না… হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে কেন এমন বললেন শুভমন গিল?

আর কার্তিকের পছন্দের সেই খেলোয়াড়রাই আরসিবির হয়ে দুর্দান্ত খেলছেন। বোলিংয়ে হেজেলউড আর ব্যাটিংয়ে সল্ট তো বেঙ্গালুরুর প্রাণভোমরা হয়ে উঠেছেন। আর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যে ইনিংসটার (৩৩ বলে অপরাজিত ৮৫ রান) জন্য আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে উঠতে পেরেছে, সেটা এসেছিল কার্তিকের শিষ্য জিতেশের ব্যাট থেকে।

প্রথমবার আইপিএল জয়ের স্বপ্নে বিভোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কিন্তু বিরাট কোহলিরা আইপিএল জিতে গেলে কীরকম পরিস্থিতি তৈরি হবে, সেটা ভেবেই আঁতকে উঠছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন এবং মাইকেল আথারটন। আর সেটার নেপথ্যে আছেন দীনেশ কার্তিক। দু'জনেই ভয় পাচ্ছেন যে সতীর্থ ধারাভাষ্যকার তথা কার্তিক ব্যাটিং কোচ হিসেবে যোগ দেওয়ার পরেই আরসিবি যদি আইপিএল জিতে যায়, তাহলে পুরো মাথা খেয়ে নেবেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। যদি আরসিবি এবারও আইপিএল জিততে না পারে, তবেই সেই পরিস্থিতি থেকে তাঁরা বাঁচতে পারবেন।

‘RCB জিতলেই অসহ্যকর হয়ে উঠবে ডিকে’, মজা নাসেরের

ব্যাপারটা অবশ্য একেবারেই মজার ছলে বলেছেন ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক। ব্রিটেনের সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের পডকাস্টে মজা করে নাসের বলেন, 'আরসিবি (আইপিএলের) ফাইনালে উঠে গিয়েছে। ওরা যদি জিতে যায়, তাহলে অসহ্যকর হয়ে উঠবে ডিকে (দীনেশ কার্তিককে ডিকে বলেন)। একটা মরশুমে ও কোচ বা মেন্টর হিসেবে থেকেই (আইপিএল) জিতে গেলে (আর দেখতে হবে না)।'

টেরির মতো করবেন কার্তিক, মজা আথারটনের

সেই রেশ ধরেই মজা করে আথারটন আবার ইংল্যান্ড তথা প্রিমিয়র লিগের দল চেলসির প্রাক্তন তারকা জন টেরির সেলিব্রেশনের কথা টেনে আনেন। ওই পডকাস্টে তিনি বলেন, 'অধিকাংশ সময়ই ওকে সহ্য করা যায় না। (আরসিবি আইপিএল জিতে গেলে) তো দ্বিগুণ অসহ্যকর হয়ে যাবে। ও জন টেরির মতো হবে। আরসিবির ট্রফি জয়ের সেলিব্রেশনের সামনে থাকবে। বিরাট কোহলির সঙ্গে ট্রফি ধরে থাকবে।'

আরও পড়ুন: ইংল্যান্ডে দ্বিশতরান করুণের, ৯৪ রান করে টেস্টের আগে গম্ভীরের কাজ বাড়ালেন তরুণ

আর সেই খোঁচার পালটা দেন কার্তিকও। স্কাই স্পোর্টসের পডকাস্টের ভিডিয়ো রিটুইট করে ৫৭ বছরের নাসের এবং আথারটনকে মজার ছলে কটাক্ষ করে আরসিবির ব্যাটিং কোচ বলেন, ‘এই পডকাস্টে তারুণ্যের প্রয়োজন আছে।’