ভারতের এই বাড়িতে ১১ বছরে ৯টি IPL ট্রফি ঢুকেছে! ফাইনালে ইতিহাসও গড়লেন ১ সদস্য

পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। তিনবার জিতেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতের এমন একটা পরিবার আছে, যেখানে গত ১১টি মরশুমে মোট ন'টি আইপিএল ট্রফি ঢুকেছে। কোন পরিবার বলতে পারেন?

Published on: Jun 4, 2025, 07:03:35 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একেবারে অজানা, অচেনা একটা পরিবার। আর সেই পান্ডিয়া পরিবারেই শেষ ১১টি মরশুমে ন'টি আইপিএল ট্রফি ঢুকেছে। এবার নিয়ে মোট চারবার আইপিএল ট্রফি জিতলেন দাদা ক্রুণাল। আর ভাই হার্দিকের ঝুলিতে আছে পাঁচটি ট্রফি। তিনটি আইপিএল ট্রফি আবার তাঁরা একসঙ্গে জিতেছেন। যা নিয়ে মজা করলেন ক্রুণাল। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আইপিএল ফাইনালের সেরা নির্বাচিত হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা বললেন, ‘আমি হার্দিককে বলছিলাম যে পান্ডিয়া বাড়িতে ১১ বছরে ন'টি আইপিএল ট্রফি হবে।’

আইপিএল জয়ের পরে ট্রফি নিয়ে আরসিবির সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস ক্রুণাল পান্ডিয়ার। (ছবি সৌজন্যে এএফপি)
আইপিএল জয়ের পরে ট্রফি নিয়ে আরসিবির সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস ক্রুণাল পান্ডিয়ার। (ছবি সৌজন্যে এএফপি)

ক্রুণালের স্পেলেই টার্নিং পয়েন্ট, বাহবা শ্রেয়সের

আর পান্ডিয়া পরিবারে যে নবম আইপিএল ট্রফিটা ঢুকেছে, সেটার নেপথ্যে ক্রুণালের মারাত্মক অবদান রয়েছে। ফাইনালে ১৯১ রান তাড়া করতে নেমে পঞ্জাব কিংস শুরুটা ভালো করার পরে শ্রেয়স আইয়ারের দলের উপরে সেই অর্থে প্রথম চাপ তৈরি করেন ক্রুণালই। পাওয়ার প্লে'তে আরসিবি এক উইকেট তুলে ৫২ রান খরচ করার পরে সপ্তম ওভারে বল করতে এসে মাত্র তিন রান দেন।

আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার লোক নই আমি, IPL জিতেই বললেন বিরাট, নিশানায় রোহিত?

সেখানেই থামেননি ক্রুণাল। নবম ওভারে চার রান দিয়ে প্রভসিমরন সিংকে আউট করে দেন আর নিজের শেষ ওভারে আউট করে দেন পঞ্জাবের বিধ্বংসী ব্যাটার জোশ ইংলিসকে। সবমিলিয়ে মেগা ফাইনালে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দু'উইকেট তুলে নেন। তিনি যে ২৪টি বল করেন, তার মধ্যে মাত্র একটিই বাউন্ডারির বাইরে পাঠাতে সক্ষম হন পঞ্জাবের ব্যাটাররা।

এমনকী ক্রুণালকেই ফাইনালের টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেন খোদ পঞ্জাবের অধিনায়ক। ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'গত ম্যাচে আমরা এখানে খেলায় আমার মনে হয়েছিল যে ২০০ রান হল ঠিকঠাক স্কোর। ওরা (আরসিবি বোলাররা) দুর্দান্ত বোলিং করেছে। ক্রুণাল তো অভাবনীয় খেলেছে। ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোলিং করেছে। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।'

আরও পড়ুন: ছুটে আসা অনুষ্কার কাঁধে মুখ গুঁজে আবেগ উজাড় বিরাটের, বললেন ‘ও খুব গর্বিত হবে’

সেই ম্যাচের মোড় ঘোরানো পারফরম্যান্সের সুবাদে আইপিএল ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রুণাল। যিনি ২০১৭ সালের ফাইনালেও ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন। লো-স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪৭ বলে ৩৮ রান করেছিলেন। বল হাতে কোনও উইকেট না পেলেও বেশি রান খরচ করেননি। যে ম্যাচটা শেষপর্যন্ত এক রানে জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই। আর সেই ঘটনার প্রায় এক দশক ধরে আরসিবিতে নিজের মরশুমেই আইপিএল জিতলেন ক্রুণাল।

ক্রুণাল পান্ডিয়ার আইপিএল জয়

১) ২০১৭ সাল (মুম্বই ইন্ডিয়ান্স)।

২) ২০১৯ সাল (মুম্বই ইন্ডিয়ান্স)।

৩) ২০২০ সাল (মুম্বই ইন্ডিয়ান্স)।

৪) ২০২৫ সাল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।

আরও পড়ুন: 'কখনও ভাবিনি যে এই দিনটা আসবে, বাচ্চার মতো ঘুমাব', IPL জিতে কেঁদে ফেললেন বিরাট!

হার্দিক পান্ডিয়ার আইপিএল জয়

১) ২০১৫ সাল (মুম্বই ইন্ডিয়ান্স)।

২) ২০১৭ সাল (মুম্বই ইন্ডিয়ান্স)।

৩) ২০১৯ সাল (মুম্বই ইন্ডিয়ান্স)।

৪) ২০২০ সাল (মুম্বই ইন্ডিয়ান্স)।

৫) ২০২২ সাল (গুজরাট টাইটানস)।