T20-তে ‘টেস্ট’ খেলছিলেন বলে উন্মুক্তকে রিটায়ার্ড আউট করে নাইট রাইডার্স, তবু ৯ ম্যাচে ৮ নম্বর হার নারিন-রাসেলদের

MLC 2025: মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচের সেরার পুরস্কার জেতেন এমআই নিউ ইয়র্কের ক্যারিবিয়ান অল-রাউন্ডার কায়রন পোলার্ড।

Published on: Jul 06, 2025 6:07 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হারতে হারতে ক্লান্ত নাইট রাইডার্স। চলতি মেজর লিগ ক্রিকেটে নিজেদের ৯টি লিগ ম্যাচের মধ্যে ৮টিতেই হারের মুখ দেখেন সুনীল নারিন-আন্দ্রে রাসেলরা। টুর্নামেন্টের লিগ পর্ব থেকে বিদায় অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছে লস অ্যাঞ্জেলেসের। লিগের শেষ ম্যাচ না জিতলে আরও বড় লজ্জার মুখে পড়বে শাহরুখ খানের দল।

উন্মুক্তকে রিটায়ার্ড আউট করে নাইট রাইডার্স। ছবি- এলএকেআর।
উন্মুক্তকে রিটায়ার্ড আউট করে নাইট রাইডার্স। ছবি- এলএকেআর।

লিগে নিজেদের নবম ম্যাচে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে মাঠে নামে নাইট রাইডার্স। লডারহিলের এই ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে।

আরও পড়ুন:- Faf du Plessis: ব্যক্তগত ৯১ রানে রিটায়ার্ড আউট হলেন ডু'প্লেসি, দলের স্বার্থে উপেক্ষা করলেন সেঞ্চুরির হাতছানি

ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন কায়রন পোলার্ড। তিনি ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। ক্যাপ্টেন পুরান ২৪ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া মোনাঙ্ক প্যাটেল ১৩, মাইকেল ব্রেসওয়েল ১৮ ও জর্জ লিন্ডে ১৩ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি কুইন্টন ডি'কক।

নাইট রাইডার্সের হয়ে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন শেডলি। ২৮ রানে ২টি উইকেট নেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন সুনীল নারিন। ৩ ওভারে ২৯ রান খরচ করেও উইকেট পাননি আন্দ্রে রাসেল।

আরও পড়ুন:- India U19 Beat England U19 Again: বৈভবের বিশ্বরেকর্ড গড়ার দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে যুব ওয়ান ডে সিরিজ জিতল ভারত

পালটা ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৬ রানে আটকে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে এমআই নিউ ইয়র্ক।

কেকেআরের হয়ে হাফ-সেঞ্চুরি করেন উন্মুক্ত চাঁদ। তবে তিনি অত্যন্ত ধীর গতিতে রান তুলছিলেন বলে তাঁকে রিটায়ার্ড আউটের সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্স। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৫৯ রান করে রিটায়ার্ড আউট হন উন্মুক্ত। ২৮ বলে ২৯ রানের ধীর ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড। তিনি ৪টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২১ রান করেন অ্যালেক্স হেলস।

আরও পড়ুন:- India U19 Beat England U19: ছক্কার ফুলঝুরি ফুটিয়ে ভারতের 'সর্বকালের সেরা' হলেন বৈভব, ব্রিটিশদের হেলায় হারাল যুব দল

আন্দ্রে ফ্লেচার ১০ বলে ৯ রান করেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ২ বলে ২ রান করে নট-আউট থাকেন ক্যাপ্টেন জেসন হোল্ডার। এমআইয়ের হয়ে ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন কায়রন পোলার্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনিই।