Deepika Padukone 2nd Baby: ৪০-এ ২য় বার মা হচ্ছেন, বেবি বাম্প নিয়েই রাকায় অ্যাকশন আর স্টান্ট করবেন দীপিকা!
Deepika Padukone 2nd Baby: রবিবার সকালে বড় চমক দিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা। তবে ভরা প্রেগন্যান্সিতেও ‘রাকা’ (Raaka)-র জন্য হাড়হিম করা অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন দীপিকা।
Deepika Padukone 2nd Baby: টিনসেল টাউনের বাতাসে এখন শুধু খুশির খবর। মেয়ে ‘দুয়া’-র বয়স এখনও দুই হয়নি, তার আগেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা সেরে ফেলেছেন রণবীর-দীপিকা। রবিবার জল্পনায় সিলমোহর দিয়ে দীপিকা জানিয়ে দেন, পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। কিন্তু গর্ভাবস্থার মাঝপথেও কাজ থেকে বিরতি নেননি দীপিকা। বরং অল্লু অর্জুনের বিপরীতে ‘রাকা’ ছবির সেটে এখন পুরোদমে অ্যাকশন মুডে রয়েছেন তিনি।

বেবি বাম্প নিয়ে অ্যাকশন করবেন দীপিকা
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীপিকা তাঁর গর্ভাবস্থার পুরো সময়টাই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবিতে তাঁকে বেশ কিছু ‘ইনটেন্স অ্যাকশন সিকোয়েন্স’ করতে হচ্ছে। আল্লু অর্জুন এবং দীপিকার এই জুটিকে দেখার জন্য এমনিতেই মুখিয়ে ছিল দর্শক, তার ওপর দীপিকার এই পেশাদারিত্ব সবাইকে অবাক করে দিয়েছে। নির্মাতারা যদিও নিরাপত্তার সবরকম ব্যবস্থা রেখেছেন, তবুও দীপিকা নিজে স্টান্ট করার ব্যাপারে আপোস করছেন না।
শাহরুখের সঙ্গেও বাকি শ্যুট
শুধু ‘রাকা’ নয়, শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘কিং’-এরও কিছু অংশের শুটিং বাকি রয়েছে দীপিকার। ছবির রিলিজ ডেট যাতে পিছিয়ে না যায়, তাই তড়িঘড়ি শুটিং শেষ করতে চান অভিনেত্রী। সূত্রের দাবি, ‘দীপিকা তাঁর শিডিউল নিয়ে ভীষণ সচেতন। গর্ভাবস্থার পুরো সময়টাতেই তিনি কাজ চালিয়ে যাবেন বলে স্থির করেছেন।’
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা
রবিবার রণবীর ও দীপিকা একটি যৌথ পোস্ট করেন, যেখানে বড় মেয়ে দুয়া-কে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে থাকতে দেখা গিয়েছে। ছবির সঙ্গে কোনও ক্যাপশন নয়, শুধু লাল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন দীপিকা। দুয়া এবার দায়িত্বশীল দিদি হতে চলেছে। এই মিষ্টি খবর প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কা চোপড়া, সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে পরিণীতি চোপড়া— বলিপাড়ার সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে।
দীপবীরের অটুট বন্ধন
২০১৮ সালে ইতালিতে রাজকীয় বিয়ে, তারপর ২০২৪-এর সেপ্টেম্বরে মেয়ে দুয়া-র জন্ম। দীপিকা বারবার প্রমাণ করেছেন তিনি কেবল একজন সফল অভিনেত্রী নন, একজন লড়াকু মা-ও। ভরা প্রেগন্যান্সিতে এই ‘খতরনাক’ অ্যাকশন কি তবে বলিউডে দীপিকার নাম আরও একবার সোনার অক্ষরে লিখে রাখবে? ভক্তরা অন্তত সেই আশাতেই দিন গুনছেন। সূত্রের খবর, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। দুয়ার ভাই বা বোনুর অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


