Friendship Day:মহাপ্রভু থেকে বহুরূপী ২—‘হাঁটু গেড়ে’ নমস্কারের রীতি ৩০ বছর অটুট যিশু-শিবপ্রসাদের! নিখাদ বন্ধুত্বের গল্প

‘এন টি ওয়ান স্টুডিওতে যখনি দেখা হতো, আমরা হাঁটু গেড়ে দুজন দুজনকে নমস্কার করতাম’, আজও অটুট সেই ট্রেন্ড। বন্ধুত্বের গল্প শোনালেন শিবপ্রসাদ। 

Published on: Aug 2, 2026, 16:00:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডে তিন দশকের অটুট এক বন্ধুত্বের গল্প শোনালেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বন্ধুত্ব দিবসে (Friendship Day) ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা ও নিজের কাছের বন্ধু যিশু সেনগুপ্তকে নিয়ে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি।

মহাপ্রভু টু বহুরূপী ২— যিশু ও শিবুর ‘হাঁটু গেড়ে’ নমস্কারের রীতি ৩০ বছর অটুট!
মহাপ্রভু টু বহুরূপী ২— যিশু ও শিবুর ‘হাঁটু গেড়ে’ নমস্কারের রীতি ৩০ বছর অটুট!

এন টি ওয়ান স্টুডিওর সেই শুরুর দিন থেকে শুরু করে তাঁদের আসন্ন মেগা প্রজেক্ট বহুরূপী দ্য গোল্ডেন ডাকু— কীভাবে সময় বদলালেও তাঁদের রসায়ন একই রকম রয়ে গেছে, তারই এক সুন্দর রূপরেখা ফুটে উঠেছে শিবপ্রসাদের লেখনীতে।

এন টি ওয়ান স্টুডিওর সেই দিনগুলো

শিবপ্রসাদ তুলে ধরেছেন তাঁদের শুরুর দিকের স্মৃতি। তখন যিশু অভিনয় করছেন বিখ্যাত মেগা 'মহাপ্রভু' আর শিবপ্রসাদ অভিনয় করছেন 'সিংহ বাহিনী'-তে। এন টি ওয়ান (NT1) স্টুডিওতে দেখা হলেই দুজনে এক অদ্ভুত ও মিষ্টি নিয়মে একে অপরকে সম্ভাষণ জানাতেন— হাঁটু গেড়ে বসে একে অপরকে নমস্কার করা! আজও দেখা হলে তাঁদের এই অভ্যাস একই রকম রয়েছে।

এখানেই শেষ নয়। লুকিয়ে ক্রিকেট খেলার রীতিতেও ফাঁক পড়েনি। শুটিং চলাকালীনই সুযোগ পেলেই দুজনে স্টুডিও চত্বরে মেতে উঠতেন ক্রিকেটে। পরিস্থিতি এমন হতো যে পরিচালকরা তাঁদের খুঁজতে এলে দেবাংশুদা এসে তাঁদের আলাদা করতেন!

'পোস্ত' থেকে 'বহুরূপী': নতুন রসায়ন

সময়ের সাথে সাথে দুজনেই টলিউডে নিজেদের শক্ত ভিত তৈরি করেছেন। পরবর্তীতে 'পোস্ত' সিনেমায় শিবপ্রসাদের পরিচালনায় প্রথম অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত। 'পোস্ত' শুটিংয়ের সময়ও বোলপুরের মাঠে ক্রিকেট খেলা থামেনি, যেখানে নন্দিতা রায় তাঁদের হাতেনাতে ধরে ফেলেছিলেন!

বড় পর্দায় এবার শিবুর সহ-অভিনেতা যিশু:

এবার প্রথমবার বড় পর্দায় অভিনেতা হিসেবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাঁরা। সৌজন্যে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের আসন্ন ছবি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। শিবপ্রসাদের কথায়, ‘এবার বহুরূপী দ্য গোল্ডেন ডাকুতে প্রথমবার বড় পর্দায় অভিনেতা হিসেবে দুজনে একসাথে কাজ করলাম। বজায় রয়েছে নমস্কার, ক্রিকেট, আড্ডা আর চিরকালীন বন্ধুত্ব। Happy Friendship Day’।

৩০ বছরের এই লম্বা যাত্রাপথে কাজের পরিচয় বদলালেও তাঁদের সেই হাঁটু গেড়ে নমস্কার, আড্ডা, ক্রিকেটের প্রেম আর আন্তরিক বন্ধুত্ব রয়ে গেছে একদম আগের মতোই। বন্ধুত্ব দিবসে যিশু সেনগুপ্তকে শুভকামনা জানিয়ে শিবপ্রসাদ প্রমাণ করে দিলেন, তিনি পর্দায় বহুরূপী হলেও বাস্তবে রঙ বদলান না।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More