কার্তিক সেরা অভিনেতা, ‘চালচিত্র এখন’ সেরা বাংলা ছবি! কারা পাচ্ছেন আজ জাতীয় পুরস্কার?

আজ গুজরাটের একতা নগর অর্থাৎ কেভাড়িয়ায় বসছে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। কয়েক দশকের রীতি বদলে এবার দিল্লির পরিবর্তে স্ট্যাচু অফ ইউনিটির কাছে আয়োজন করা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

Published on: Sep 22, 2026, 13:39:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ গুজরাটের কেভাড়িয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জমকালো অনুষ্ঠান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে এবার দেখা যাচ্ছে বড় পরিবর্তন। কয়েক দশক ধরে দিল্লিতেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছিল। তবে এবার সেই প্রথা ভেঙে গুজরাটের একতা নগর, অর্থাৎ কেভাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটির কাছে বসছে পুরস্কারের আসর।

জাতীয় পুরস্কার ২০২৬।
জাতীয় পুরস্কার ২০২৬।

এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের সম্মানিত করবেন। ইতিমধ্যেই এবারের পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

সেরা অভিনেতার পুরস্কার কার্তিক ও মামুট্টির

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী ছবির বর্ষীয়ান অভিনেতা মামুট্টি। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’-এর জন্য মামুট্টিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে অভিনয়ের জন্য তাঁর হাতে উঠেছে এই সম্মান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার একদিকে যেমন থাকছে একাধিক তারকার সম্মানপ্রাপ্তির মুহূর্ত, তেমনই দিল্লির বাইরে আয়োজিত হওয়ায় অনুষ্ঠানটির ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন নজির।

কার্তিক আরিয়ান (instagram)
কার্তিক আরিয়ান (instagram)

২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কারা পেলেন কোন সম্মান?

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছে কার্তিক আরিয়ান, মামুট্টি, ইয়ামি গৌতম-সহ একাধিক তারকা ও ছবি।

সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান ও মামুট্টি

সেরা অভিনেত্রী: ইয়ামি গৌতম — আর্টিকেল ৩৭০

সেরা ফিচার ফিল্ম: আর্টিকেল ৩৭০

সেরা হিন্দি ছবি: শ্রীকান্ত

সেরা জনপ্রিয় ছবি (বিনোদন): কল্কি ২৮৯৮ এডি

আর্টিকেল ৩৭০ (instagram)
আর্টিকেল ৩৭০ (instagram)

এ বছর সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া ছবিগুলি

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক ছবির ঝুলিতে উঠেছে একাধিক সম্মান। সবচেয়ে বেশি ৩টি করে পুরস্কার পেয়েছে আর্টিকেল ৩৭০ এবং অমরন। এছাড়া আরও কয়েকটি ছবি পেয়েছে ২টি করে পুরস্কার।

  • আর্টিকেল ৩৭০ — ৩টি পুরস্কার
  • অমরন — ৩টি পুরস্কার
  • পুষ্পা ২ — ২টি পুরস্কার
  • কল্কি ২৮৯৮ এডি — ২টি পুরস্কার
  • মহারাজা — ২টি পুরস্কার
  • ক্যাপ্টেন মিলার — ২টি পুরস্কার
  • ব্রহ্মযুগম — ২টি পুরস্কার
  • মিথ্যা — ২টি পুরস্কার
  • কমেটি কুর্রোল্লু — ২টি পুরস্কার
পুষ্পা ২ (instagram)
পুষ্পা ২ (instagram)

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফিচার ফিল্ম বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছে অমরন, পুষ্পা ২, আর্টিকেল ৩৭০, ব্রহ্মযুগম এবং কল্কি ২৮৯৮ এডি-র মতো ছবি। বিভাগভিত্তিক বিজয়ীদের তালিকা—

  • সেরা পরিচালক: রাজকুমার পেরিয়াসামি — অমরন
  • সেরা চিত্রনাট্য: সুকুমার — পুষ্পা ২
  • সেরা সঙ্গীত: শাশ্বত সচদেব — আর্টিকেল ৩৭০
  • জাতীয় ও সামাজিক মূল্যবোধের উপর সেরা ছবি: ক্যাপ্টেন মিলার
  • সেরা শিশুশিল্পী: ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় চক্রবর্তী, গীতাশ্রী চক্রবর্তী, অরুণদেব পোথুলা এবং অতিশ এস. শেট্টি
  • সেরা চিত্রগ্রহণ: শাহনাদ জালাল — ব্রহ্মযুগম
  • সেরা সংলাপ লেখক: ভেঙ্কি আটলুরি — লাকি ভাস্কর
  • সেরা প্রোডাকশন ডিজাইন: কল্কি ২৮৯৮ এডি
কল্কি ২৮৯৮ এডি (instagram)
কল্কি ২৮৯৮ এডি (instagram)

ফিচার ফিল্ম বিভাগের পাশাপাশি বিভিন্ন কারিগরি ও সঙ্গীত বিভাগেও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক শিল্পী ও কলাকুশলী সম্মানিত হয়েছেন।

  • সেরা অ্যাকশন ডিরেকশন: অনল আরাসু — মহারাজা
  • সেরা মেকআপ আর্টিস্ট: কমলেশ কুরিল্লু
  • সেরা কস্টিউম ডিজাইন: দীপালি নূর ও শীতল শর্মা — পুষ্পা ২
  • সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: জি. ভি. প্রকাশ — অমরন
  • সেরা গীতিকার: মনোজ মুন্তাশির — ময়দান
  • সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: অময় যোধপুরকর — ধারাত গণপতি
  • সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: বৈকোম বিজয়লক্ষ্মী — ARM
  • সেরা কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলি — স্ত্রী ২
  • সেরা সাউন্ড ডিজাইন: মানস চৌধুরী — ভুলভুলাইয়া ৩
  • সেরা এডিটিং: আর. কলাইভান্নান — অমরন
স্ত্রী ২ (instagram)
স্ত্রী ২ (instagram)

আঞ্চলিক ভাষার সেরা চলচ্চিত্রের তালিকা

  • সেরা হিন্দি চলচ্চিত্র: শ্রীকান্ত
  • সেরা তামিল চলচ্চিত্র: রায়ান
  • সেরা তেলুগু চলচ্চিত্র: কমেটি কুর্রোল্লু
  • সেরা মালয়ালম চলচ্চিত্র: ফেমিনিচি ফাতিমা
  • সেরা কন্নড় চলচ্চিত্র: মিথিয়া
  • সেরা মারাঠি চলচ্চিত্র: মুক্কাম পোস্ট বোম্বিলওয়াড়ি
  • সেরা বাংলা চলচ্চিত্র: চালচিত্র এখন
  • সেরা গুজরাটি চলচ্চিত্র: মারান
  • সেরা অসমিয়া চলচ্চিত্র: জুইফুল
  • সেরা ওড়িয়া চলচ্চিত্র: লাহরি
  • সেরা গাড়োয়ালি চলচ্চিত্র: ধোলি
  • সেরা মণিপুরি চলচ্চিত্র: সুনীতা
  • সেরা কোঙ্কানি চলচ্চিত্র: মগ আসসাম
  • সেরা তুলু চলচ্চিত্র: ইচ্ছু
চালচিত্র এখন।
চালচিত্র এখন।

স্পেশাল মেনশন ও নন-ফিচার বিভাগে বিজয়ীদের তালিকা

  • ফিচার বিভাগে স্পেশাল মেনশন
  • ধনুষ — ক্যাপ্টেন মিলার
  • সুরেন জি — মিথ্যাজ্ঞান
  • নন-ফিচার ফিল্ম বিভাগ
  • সেরা নন-ফিচার ফিল্ম: ভাঙ্গার
  • সেরা ডেবিউ পরিচালক: আঙ্গেন
  • সেরা বায়োগ্রাফি: কাকোরি
  • সেরা আর্টস অ্যান্ড কালচার ফিল্ম: ম্যায় নিদা
  • সেরা অ্যানিমেশন ফিল্ম: ট্যান্ড এজ ওয়াটার
  • সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারে সেরা ছবি: পিপলান্ত্রি: এ টেল অব ইকো-ফেমিনিজম
  • সেরা তথ্যচিত্র: রাম-নামী
  • সেরা শর্ট ফিল্ম (৩০ মিনিট পর্যন্ত): হামসফর
  • সেরা পরিচালক: আনন্দ এল. রাই — স্ট্যাচু অফ ইউনিটি—একতা কা প্রতীক
  • সেরা সাউন্ড ডিজাইন: টি. এস. হরি হর সুধন — ব্লু
  • সেরা চিত্রগ্রহণ: অ্যান্ডার্স রেনসন — লাইফ ইন লুম
  • সেরা মিউজিক ডিরেকশন: শিবপাল সিং কাং — পরত ৪১°চ্যা মাগাওয়ার
  • সেরা এডিটিং: মনবীর জারসোলিয়া — এনডিইউ
  • সেরা ন্যারেটর/ভয়েস ওভার: সৌদামিনী জয়চন্দ্রন — লিটল প্ল্যানেট: এ টেল অব ফ্রগস

নন-ফিচার বিভাগে স্পেশাল মেনশন

  • ভদ্রকালী নাটকম
  • চোলা ডোরা
  • সুই
  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More