‘দেশু ৭’-এর জন্য দেব-শুভশ্রীর নামে নৈহাটির বড়মা-র কাছে পুজো দিলেন অনুরাগী!

চলতি বছরের পুজোয় আসছে ‘দেশু ৭’। ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব। তাই ‘দেশু ৭' নিয়ে শুরু থেকেই দর্শকদের উৎসাহ তুঙ্গে। আর এবার দেব-শুভশ্রীর নামে মন্দিরে পুজো দিলেন দেশু-ভক্ত।

Published on: Jun 6, 2026, 16:39:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলতি বছরের পুজোয় আসছে ‘দেশু ৭’। ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব। তাই ‘দেশু ৭' নিয়ে শুরু থেকেই দর্শকদের উৎসাহ তুঙ্গে। আর এবার দেব-শুভশ্রীর নামে মন্দিরে পুজো দিলেন দেশু-ভক্ত।

‘দেশু ৭’-এর জন্য দেব-শুভশ্রীর নামে নৈহাটির বড়মা-র কাছে পুজো দিলেন অনুরাগী!
‘দেশু ৭’-এর জন্য দেব-শুভশ্রীর নামে নৈহাটির বড়মা-র কাছে পুজো দিলেন অনুরাগী!

শনিবার শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর স্টোরি শেয়ার করেন। সেখানে দেখা যায় একটি পুজোর ঝুড়ি হাতে নৈহাটির বড়মা-র মন্দিরের সামনে দাঁড়িয়ে সেই অনুরাগী। সঙ্গে ওই পুজোর ডালার মধ্যেই রাখা দেব-শুভশ্রীর ছবি। 'দেশু ৭'-এর জন্যই সেই অনুরাগী পুজো দেন। শুভশ্রীর পাশাপাশি সেই স্টোরিটি শেয়ার করে দেবও।

তবে এই ছবি ঘিরে দেব একটার পর একটা চমক দিয়েছেন। অনির্বাণ ভট্টাচার্যকে ‘দেশু ৭’-এ দেখা যাবে। তবে চমকের এখানেই শেষ নয়। এই ছবির পরিচালনা করছেন দেব, চিত্রনাট্যও লিখেছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমেকেতু' মুক্তি পেয়েছিল। ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয় নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে যান একসঙ্গে। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।

কিন্তু তারপর হঠাৎই ছন্দপতন হয়। দেব এক সাক্ষাৎকারে, 'শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে' মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তারপর তাঁর সেই কথার জবাবও দেন নায়িকা। এরপর সেখানে পাল্টা যুক্তি দেন নায়ক। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। তারপর আবার একসঙ্গে কোনও ছবিতে দেখার আশা দেশু অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন।

শুভশ্রীর স্টোরি
শুভশ্রীর স্টোরি

তবে এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা যেত তিনি যদি ভালো চিত্রনাট্য পান তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন তাঁদের মধ্যকার সমস্যা দূর হয়েছে, আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। সেখানেই দেব শুভশ্রীকে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধার প্রস্তাব দেন। রাজি হয়ে যান নায়িকাও।