Soham Chakraborty: গরমে ঘেমে ভোট প্রচার! সোহমের কাছে হরলিক্স নিয়ে হাজির মহিলা ভক্ত, জেদ খেতেই হবে
ভোটপ্রচারে বেরনো তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর পিছনে হরলিক্স নিয়ে দৌড় এক মহিলার। ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
ভোটপ্রচারেও সোহম চক্রবর্তীর পিছু ছাড়ল না ‘হরলিক্স’। নেটপাড়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, ভোটপ্রচারে বেরনো তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর পিছনে হরলিক্স নিয়ে দৌঁড় এক মহিলার।

‘ছোটবউ’ সিনেমার খুদে সোহমের ডায়লগ আসলে এখনো কেউ ভুলতে পারে না। বিট্টু মাস্টার বলেছিল, ‘মা, একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব।’ যদিও আর ছোট্টটি নেই তিনি। রাজনীতির ময়দানে অন্যতম নেতা এখন ‘মাস্টার বিট্টু’। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সোহম চক্রবর্তী এবার নদীয়ার করিমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন।
হরলিক্সের বিজ্ঞাপন নিয়ে বিব্রত সোহম:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গেল যে, তৃণমূলের সদস্যদের নিয়ে ভোট প্রচার সোহমের। নীল চুরিদার পরা এক মহিলা হাজির হয় বাটিতে জল আর দুটো হরলিক্সের প্যাকেট নিয়ে। এরপর কাঁচি দিয়ে হরলিক্সের প্যাকেটের মুখ কেটে ফেলেন। জলে মেশাতে থাকেন। এদিকে সোহম অনবরত হাত নেড়ে ‘না-না’ করতে থাকেন।
এদিকে সোহমের কাছে সেই মেয়ের আবদার, ‘ছোটবেলা থেকে আপনার অভিনয় দেখছি, আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে।’ এরপর পরিস্থিতি সামাল দিতে সোহমের জবাব, ‘এখানে ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদের দিন।’ তবে এই প্রথম নয়, এর আগেও সোহমকে হরলিক্স নিয়ে এরকম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
সোহমের সিনেমা কেরিয়ার:
সত্যজিৎ রায়ের 'শাখা প্রশাখা', বাণিজ্যিক ছবি 'ছোট বউ'-তে শিশুশিল্পী হিসেবে কাজ করেন সোহম চক্রবর্তী। ২০০৭ সালে রাজ চক্রবর্তীর 'চাঁদের বাড়ি' দিয়ে বড় পর্দায় নায়ক হিসেবে ফেরেন। ২০০৯ সালের 'প্রেম আমার' সিনেমাটি তাঁর ক্যারিয়ারে মাইলফলক হয়ে দাঁড়ায়। এরপর 'অমানুষ', 'বোঝেনা সে বোঝেনা', 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে' এবং 'শুধু তোমারি জন্য'-র মতো হিট ছবিতে তিনি অভিনয় করেন। নিজের প্রযোজনা সংস্থাও 'পাপারাতজি প্রোডাকশন' (Paparatzy Productions)-ও খুলেছেন সোহম। ২০২৪ সালের ছবি 'শাস্ত্রী' ছবিতে শেষ দেখা গিয়েছে সোহমকে। সঙ্গে এই বছর কাঁটায় কাঁটায় ওয়েব সিরিজেও করেন কাজ। শীঘ্রই ইধিকা পালের সঙ্গে 'বহুরূপ' ছবিতে দেখা যাবে সোহমকে।
২০১৪ সালে রাজনীতিতে পা রাখেন সোহম:
২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁকে তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৬ সালে বড়জোড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে দাঁড়ান, কিন্তু পরাজিত হন। ২০২১ সালে সোহম পূর্ব মেদিনীপুরের চাঁদপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


