Dev: কেঁদে-কেটে হাল খারাপ, গোলাপ হাতে ব্যারিকেড টপকে দেবের সামনে তরুণী! তারপর কী হল?

শনিবারও বনগাঁ, হরিণঘাটা, তারকেশ্বরে জনসভা করেন তিনি। আর বলাই বাহল্য, দেবকে এক ঝলক দেখতে, তাঁকে একবার ছুঁতে পাগল হয় তরুণী ভক্তরা।

Published on: Apr 26, 2026, 14:10:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আপাতত চুটিয়ে ভোটপ্রচার করছেন ঘাটালের তৃণমূল সাংসদ-অভিনেতা দেব। এমনকী, কাটফাটা রোদ, ঘাম কিছুই আটকাতে পারেনি তাঁকে। এমনকী, দু' দিন আগে বেশ অসুস্থও হয়ে পড়েন। তাতেও ছুটছেন। শনিবারও বনগাঁ, হরিণঘাটা, তারকেশ্বরে জনসভা করেন তিনি। আর বলাই বাহল্য, দেবকে এক ঝলক দেখতে, তাঁকে একবার ছুঁতে পাগল হয় তরুণী ভক্তরা।

গোলাপ হাতে ব্যারিকেড টপকে দেবের সামনে তরুণী।
গোলাপ হাতে ব্যারিকেড টপকে দেবের সামনে তরুণী।

সম্প্রতি পাপারাজ্জি পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে দেখা যায়, দেবকে দেখে চোখের জলে ভাসে এক মহিলা। অবশ্য ভক্তদের এই পাগলামিকে খানিক প্রশ্রয়ই দেন তিনি। বহুবার দেখা গিয়েছে আচমকা দৌড়ে আসা তরুণীদের দেহরক্ষী আটকালেও থামাচ্ছেন দেব। নিজে এসে পাশে দাঁড়াচ্ছেন। আলিঙ্গনেও দিচ্ছেন না বাঁধা। তুলছেন সেলফি। সবচেয়ে বড় কথা, মুখে বিরক্তির লেশমাত্র নেই।

এবারে দেখা গেল, রীতিমতো সভার ব্যারিকেড ভেঙে টপকে আসছে এক কন্যে। বলাই বাহল্য, দেবের অনুরোধেই হয়তো সেই অনুমতি পেয়েছে মেয়েটি। হাতে তাঁর গোলাপ ফুল। এসে তুলে দেয় দেবের হাতে। চোখ ভরা জল। হয়তো তখনো বিশ্বাস করতে পারছে না যে, নিজের ভালোবাসার তারকার হাতে গোলাপ তুলে দিয়ে পেরেছে সে!

দেখুন সেই ভিডিয়োটি-

তীব্র দাবদাহ উপেক্ষা করে একটানা প্রচার, জনসভা ও রোড শো করার ফলে দেব আচমকাই অসুস্থ হয়ে পড়েন। জানা যায় যে, তিনি মাইগ্রেন এবং হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারে ওঠার সময় তাঁর মাথা ঘুরে যায় এবং রক্তচাপ কমে গিয়েছিল।

এরপর একটি ভিডিয়োবার্তায় দেব জানান, মাইগ্রেন ও হিটস্ট্রোকের' মতো সমস্যা তাঁর হয়েছিল বটে, কিন্তু প্রচার লগ্নের প্রায় শেষ দিকে এসে তিনি এখন সরতে চান না। আরও জানান, তিনি চান মমতা ব্যানার্জি চতুর্থ বারের জন্য শপথ নিক। সঙ্গে দেব বলেন যে, তিনি জানেন অগণিত মানুষ তার জন্য রোদে পুড়ে অপেক্ষা করে আছে তাঁর জন্য। তাই সেই মানুষদেরও নিরাশ করতে চান না।

সিনেমার কথা বললে, দেবের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল প্রজাপতি ২। এরপর তাঁকে দেখা যাবে দেশু ৭-এ। পুজোয় মুক্তি পেতে চলা এই ছবির এখনো নাম ঘোষণা হয়নি। তবে দেব-শুভশ্রীর প্রিমিয়ারের টিকিট হয়ে গিয়েছে ইতিমধ্যেই হাউজফুল। রোম্যান্টিক ঘরনার সিনেমাটির কাজ ২০২৬ সালের জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে অনুষ্ঠিত হবে। এই তিন মাস মিলে প্রায় ৫০ দিন ধরে ছবিটির শুটিং চলবে। আর ছবির পরিচালনা করছেন খোদ দেব। তাঁর পরিচালনায় প্রথম সিনেমা এটিই। আর এই ছবিতে আরও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More