বাবার প্রয়াত স্ত্রী দিব্যা ভারতীর স্মৃতি উস্কে বলিউডে পা দিচ্ছেন সাজিদ পুত্র সুভান, নায়িকাও স্টারকিড

জাহ্নবী কাপুর ও ঈশান খট্টরের পর শশাঙ্ক খৈতানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করছে আরও এক তারকা সন্তান জুটি। সাজিদ নাদিয়াদওয়ালা পুত্র সুভান ও রোহিত রায় কন্যা আয়রার প্রথম ছবি ‘অ্যায়সি দিওয়ানগি’। 

Published on: Nov 18, 2026, 17:30:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডে ফের এক নতুন প্রেমের গল্প, তবে এবার তাতে থাকছে প্রতিশোধ ও রহস্যের এক অন্ধকার মোড়! এর আগে ‘ধড়ক’ (Dhadak) ছবির হাত ধরে ঈশান খট্টর এবং জাহ্নবী কাপুরকে রুপোলি পর্দায় উপহার দিয়েছিলেন পরিচালক শশাঙ্ক খৈতান। এবার তাঁর আসন্ন রোম্যান্টিক রিভেঞ্জ ড্রামা ‘অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কহি’ (Aisi Deewangi Dekhi Nahin Kahin)-এর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন আরও দুই তারকা সন্তান— সুভান এবং আয়রা।

বাবার প্রয়াত স্ত্রী দিব্যা ভারতীর স্মৃতি উস্কে বলিউডে পা দিচ্ছেন সাজিদ পুত্র সুভান, নায়িকাও স্টারকিড
বাবার প্রয়াত স্ত্রী দিব্যা ভারতীর স্মৃতি উস্কে বলিউডে পা দিচ্ছেন সাজিদ পুত্র সুভান, নায়িকাও স্টারকিড

মঙ্গলবার নির্মাতাদের তরফে ছবির টাইটেল রিভিল ভিডিও এবং ফার্স্ট লুক প্রকাশ্যে এনে মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।

কারা এই নতুন জুটি সুভান ও আয়রা?

নতুন এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হতে চলেছে দুই পরিচিত তারকা পরিবারের সন্তানের। জনপ্রিয় বলিউড প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং ওয়ার্দা নাদিয়াদওয়ালার পুত্র সুভান। অন্য়দিকে অভিনেতা রোহিত রায় এবং অভিনেত্রী মানসী জোশী রায়-এর কন্যা আয়রা, যাঁর আসল নাম কিয়ারা বোস রায়।

রক্তাক্ত অবস্থায় চুম্বন! ফার্স্ট লুকেই চমক এবং দিব্যা ভারতীর স্মৃতি:

নির্মাতাদের শেয়ার করা ছবির ফার্স্ট লুক এবং টাইটেল রিভিল ভিডিওতে প্রেমের এক ভিন্ন ও তীব্র রূপ ধরা পড়েছে। ভিডিওর শুরুতে এক রোম্যান্টিক মুহূর্ত দেখা গেলেও পরক্ষণেই তা এক অন্ধকার ও রহস্যময় দিকে মোড় নেয়। পোস্টারে দেখা যাচ্ছে, সারা শরীরে ক্ষত ও রক্তমাখা অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছেন সুভান ও আয়রা। ক্যাপশনে লেখা হয়েছে— ‘ইয়ে দিওয়ানে হ্যায় কুছ অউর তরহা কে… কুছ অউর তরহা কি দিওয়ানগি…’।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ছবির নাম। ‘অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কহি’ গানটি ছিল ১৯৯২ সালের সুপারহিট ছবি ‘দিওয়ানা’-র, যে ছবিতে অভিনয় করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রয়াত স্ত্রী দিব্যা ভারতী এবং ওই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল শাহরুখ খানের। ফলে সাজিদের ছেলের প্রথম ছবির নামের সঙ্গে দিব্যা ভারতীর আইকনিক গানের এই যোগসূত্র আলাদাভাবে নজর কেড়েছে।

সঙ্গীত ও মুক্তির দিনক্ষণ:

শশাঙ্ক খৈতানের লেখা ও পরিচালনায় তৈরি এই ছবিটি তাঁর নতুন প্রযোজনা সংস্থা ‘২১৪ এন্টারটেইনমেন্ট’ (214 Entertainment)-এর ব্যানারে নির্মিত হচ্ছে। ছবির সঙ্গীত পরিচালনার পাশাপাশি গান গাইবেন আমাল মালিক, গানের কথা লিখেছেন কুণাল ভার্মা এবং সাউন্ডট্র্যাক প্রকাশ করবে টি-সিরিজ। আগামী ৯ জুলাই, ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More