‘ও আমার নাতি, অনেক ভালোবাসি…’! দেশু ইভেন্টে ৬৮ বছরের বৃদ্ধা, দেবকে স্নেহের চুমু

রবিবার শিলিগুড়িতে দেশু ৭-এর প্রচার করলেন দেব ও শুভশ্রী। আর সেখানেই ধরা পড়েছে এই মিষ্টি মুহূর্ত। দেবের সঙ্গে দেখা করতে এলেন ৬৮ বছরের এই বৃদ্ধা। বললেন, ‘ও আমার নাতি, ওর সব ছবি আমি দেখি’।

Published on: Oct 5, 2026, 11:30:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

১৫ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেতে চলেছে দেশু ৭। দেব-শুভশ্রী জুটি ফিরছেন জবরদস্ত ধামাকা নিয়ে। আপাতত জমিয়ে চলছে ছবির প্রোমোশন। ত্রিপুরা পর্যন্ত পৌঁছে গিয়েছে টিম। রবিবার দুই তারকা হাজির হয়েছিলেন শিলিগুড়িতে। সেখানেই এক বৃদ্ধার ভিডিয়ো ভাইরাল। যিনি দেবের আর তাঁর ছবি নিয়ে দেখা করতে এসেছিলেন। ভিড়ের মধ্যেও অভিনেতাকে দেখতে, একটু ছুঁতে করেছেন লম্বা অপেক্ষা।

দেব-শুভশ্রী।
দেব-শুভশ্রী।

শিলিগুড়ি প্রোমোশনের সেই ভাইরাল মুহূর্ত:

দেখা যায় সেই বয়স্ক মহিলাকে হাত ধরে স্টেজে তুলে নেন শুভশ্রী। তিনি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন দেবকে। দুই গালে স্নেহের চুমু দেন। পালটা আদর ফিরিয়ে দেন দেবও। এরপর তাঁদের একসঙ্গে ছবি দেখিয়ে দেবের সঙ্গে কথাও বলেন ওই বৃদ্ধা। গায়ে মাথায় হাত বুলোতে দেখা যায়। সঙ্গে আরও একটা মিষ্টি জিনিস যা নজর কাড়ে, তা হল সেই বৃদ্ধার গা থেকে তাঁর আঁচল নেমে গেলে, শুভশ্রী তা ফের গায়ে জড়িয়ে দেন পরম যত্নে।

নিজের হাতে থাকা উপহার সংবাদমাধ্যমকে দেখিয়ে ৬৮ বছরের ওই বৃদ্ধা বলেন, ‘আমার নাতি। আমি খুব ভালোবাসি। ওর কোনো সিনেমা মিস করি না। আমি অসুস্থ মানুষ, তাও দেবকে দেখব বলে, ওকে উপহার দেব বলে এসেছি। ভীষণ আনন্দ লাগছে। ভাষায় প্রকাশ করতে পারব না।’

দেব-শুভশ্রীকে নিয়ে কী বলছে নেটপাড়া?

আর এই ভাইরাল মুহূর্তের একাধিক ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লিখলেন, ‘সত্যি গোটা বাংলা এই মানুষটাকে এত্তটা ভালোবাসে। এই ভালোবাসার কোনো ভাগ হয় না।’ আরেকজন শুভশ্রীর প্রশংসায় লিখেছেন, ‘এই মেয়েটা কী সুন্দর বয়স্ক মানুষদের খেয়াল রাখে, যত্ন করে। এর আগেও দেখেছি। মানুষ হিসেবে শুভশ্রী সত্যিই খুব ভালো।’

দেশু জুটি সম্পর্কে

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা 'চ্যালেঞ্জ'-এর মাধ্যমে দেব-শুভশ্রী জুটির পথচলা শুরু। ২০১৩ সালের পর এই জুটি একসঙ্গে আর কোনো সিনেমা করেননি। আসলে ২০১৩-র আশেপাশেই তাঁদের বিচ্ছেদ। সেইসময় তাঁরা একসঙ্গে ধূমকেতু ছবিতে একসঙ্গে কাজও করেন। তারপর আর সেভাবে মুখোমুখি হননি। কোনো অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড শো-তে একসঙ্গে উপস্থিতিও এড়িয়ে যেতেন। এরপর ২০২৫ সালে মুক্তি পাওয়া ধুমকেতু তাঁদের মধ্যেকার বরফ ভাঙে।

তবে ধূমকেতু-র পরও দেব আর শুভশ্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, বিশেষ করে অভিনেতার বলা ‘দুই বাচ্চার মা ও ইনোসেন্স’ নিয়ে করা মন্তব্যের কারণে। তবে দেশু ৭ সব মলিনতা কাটিয়ে ফের একসঙ্গে করেছে বাংলার এই জনপ্রিয় জুটিকে। এমনকী, এক লাইভ চলাালীন দেব জানিয়েছিলেন, এই সিনেমার শ্যুট চলাকালীন তিনি ও শুভশ্রী একে-অপরের কাছে অঙ্গীকার করেছেন আর কখনো ঝগড়া করবেন না।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More