Jagannath on Baby Bump: বেবিবাম্পে জগন্নাথ আঁকল হবু মা! ‘একটু ভিউ পেতে প্রভুকে…’, কটাক্ষে অন্তঃসত্ত্বা কনটেন্ট ক্রিয়েটর
রথযাত্রা উপলক্ষে বেবিবাম্পে জগন্নাথ ঠাকুরের মুখ আঁকার ভিডিয়োটি পোস্ট করেছিলেন পেশায় মেকআপ আর্টিস্ট এই কনটেন্ট ক্রিয়েটর। পড়তে হল ট্রোলে। এমনকী, শাপ-শাপান্ত করতেও ছাড়ল না কিছু নেটিজেন।
বৃহস্পতিবার ছিল রথযাত্রা। প্রভু জগন্নাথের আরাধনা হয়েছে গোটা দেশ জুড়ে। তবে তারই মাঝে জগন্নাথদেবকে নিয়ে বিতর্কে জড়লেন এক কনটেন্ট ক্রিয়েটর। ঠিক যেন ফিরল ১ বছর আগের স্মৃতি। গত বছর রথের সময় বেবিবাম্পে জগন্নাথ দেবকে এঁকেছিলেন মেকআপ আর্টিস্ট, কনটেন্ট ক্রিয়েটর সোহিনী গঙ্গোপাধ্যায়। সেই সময় কুৎসিত ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছিল। করা হয়েছিল শাপশাপান্ত পর্যন্ত। দুর্ভাগ্যবশত, ডেলিভারির সময় গর্ভেই মারা যায় সোহিনীর সন্তান। শোকস্তব্ধ মা-কেও ছাড়েনি সেইসময় নেটপাড়া। জগন্নাথ প্রসঙ্গ টেনে করা হয়েছিল বিদ্রুপ। কিছু অমানবিক মানুষের দাবি ছিল, জগন্নাথদেবকে ‘অপমান’ করেছিলেন সোহিনী, তাই এই দুর্ঘটনা।

এদিকে, চলতি বছরে আরও এক কনটেন্ট ক্রিয়েটর নিজের বেবিবাম্পে জগন্নাথ আঁকতেই, সেই পুরনো স্মৃতিই যেন ফিরে এল। একইভাবে আক্রমণ চলল দিনভর। পেশায় মেকআপ আর নেইল আর্টিস্ট স্বপ্না। কলকাতারই বাসিন্দা। স্বপ্নার শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বেবিবাম্পে জগন্নাথ ঠাকুরের মুখ আঁকছেন তিনি। নানন রঙে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন প্রভুকে।
তবে এই ভিডিয়ো দিতেই রে রে করে তেড়ে এল নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এরকম আর একজন এঁকেছিল তার শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি। প্রভুর কৃপায় তুমি ও তোমার সন্তান যেন ভালো থাকো এই প্রার্থনা করি’। আরেকজন লেখেন, ‘সব কিছু নিয়ে খেলা ভালো না’। আরেকজন লেখেন, ‘তোমাদের ভয় করে না, একটু ভিউজের জন্য প্রভুকে কোথা থেকে কোথায় নামিয়ে নিচ্ছো’। তৃতীয় একটি কমেন্টে লেখা, ‘ঠিক করলে না এটা। ভগবান করুক কিছু খারাপ যেন না হয়। ’
যদিও অনেকেই শম্পার হয়ে প্রতিবাদ করেছেন। একটি কমেন্টে লেখা হয়, ‘মানুষ কত অমানবিক। একটি মা-কে কার্যত অভিশাপ দিচ্ছে সন্তান নিয়ে। ভয় দেখাচ্ছে।’ আরেকজন লেখেন, ‘ইশ্বর যদি মানব দেহের রূপ হয়, তাহলে কেন ইশ্বরকে শরীরে ফুটিয়ে তুলতে পারব না? আজেবাজে মন্তব্য সব। জয় জগন্নাথ’। শম্পার আঁকারও প্রশংসা হয়। ‘কী সুন্দর! ঠাকুর তোমায় আর তোমার সন্তানকে সমস্ত খারাপ নজর থেকে রক্ষা করুক’, লেখা হয়েছে আরেকটি কমেন্টে।
যদিও শম্পা ইতিমধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন। প্রভু জগন্নাথের কৃপায় কোলে এসেছে এক পুত্র সন্তান। অর্থাৎ এই ভিডিয়োটি তিনি করেছিলেন আগেই, রথযাত্রা উপলক্ষে তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তবে এই ট্রোলে পেশায় মেকআপ আর্টিস্ট এই কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে এখনো পর্যন্ত আসেনি কোনো জবাব।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


