Saina Chatterjee: ‘অভিনয়ের সময় অভিনয় করবি না..’, প্রয়াত বাবার উপদেশই সাইনার পাথেয়, এক বছর পার কনে দেখা আলোর!

মাত্র ১৫ বছর বয়সেই বাংলা টেলিভিশনের অন্যতম লিডিং লেডি অভিষেক-কন্যা সাইনা। কনে দেখা আলোর এক বছর পূর্তিতে বাবার দেওয়া কোন উপদেশের কথা স্মরণ করলেন নায়িকা?

Published on: Aug 2, 2026, 17:00:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা ধারাবাহিক 'কনে দেখা আলো' সফলতার সাথে এক বছর পূর্ণ করল। এই বিশেষ দিনটিতে সোশাল মিডিয়ায় এক দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করে নেন সিরিয়ালের মুখ্য চরিত্র 'লাজু' মানে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়। তাঁর আরও একটা পরিচয় রয়েছে, তিনি প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা। বাবার পদচিহ্ন অনুসরণ করেই মাত্র ১৩ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সাইনা। কনে দেখা আলো লিড চরিত্রে তাঁর প্রথম কাজ।

‘অভিনয়ের সময় অভিনয় করবি না..’, প্রয়াত বাবার উপদেশই ‘লাজু’ সাইনার পাথেয়!
‘অভিনয়ের সময় অভিনয় করবি না..’, প্রয়াত বাবার উপদেশই ‘লাজু’ সাইনার পাথেয়!

অল্প কয়েক মাসেই নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন সাইনা। এত অল্প বয়সে লাজুর চরিত্র যেমন পরিণতভাবে ফুটিয়ে তুলছেন সাইনা তা সত্যিই প্রশংসনীয়। সিরিয়ালের এক বছর পূর্তি উপলক্ষ্যে সাইনা দর্শকদের ধন্যবাদ জানিয়ে যে পোস্ট করেন তাতে উঠে আসে তাঁর প্রয়াত বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের দেওয়া অমূল্য এক শিক্ষা।

'নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার লাজু’

ধারাবাহিকটির এক বছর পূর্ণ হওয়ার বিশেষ মুহূর্তে সোশাল মিডিয়ায় সাইনা জানান, কনে দেখা আলোর এই গল্পটিকে যা বিশেষ করে তোলে, তা হলো শারীরিক হিংসার বিরুদ্ধে এর শক্তিশালী অবস্থান। প্রায়শই নারীরা সামাজিক চাপের ফাঁদে আটকে পড়েন— যা আমরা সাম্প্রতিক সময়েও প্রত্যক্ষ করেছি, যেখানে শহর থেকে উঠে আসা অত্যন্ত শিক্ষিত, সফল এবং স্বাধীন নারীরাও চরম লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, যার পরিণতি অনেক সময় অল্প বয়সেই মর্মান্তিক রূপ নেয়। লাজুর এই পথচলা আমাদের আত্মসম্মান, সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দেয়।

বাবার অমর উপদেশ

সাইনার এই পোস্টের কমেন্ট বক্সে এক অনুরাগী ওঁর সাবলীল অভিনয়ের প্রশংসা করে কমেন্ট করে লেখেন, ‘লাজুর অভিনয় দক্ষতা এই বয়সে এতটাই ভালো যে মনেই হয় না এটা অভিনয়! মনে হয় বাস্তবে সব ঘটছে…’

সেই প্রশংসার জবাবেই আবেগপ্রবণ হয়ে নিজের বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের দেওয়া অভিনয়ের মূলমন্ত্র স্মরণ করেন সাইনা। জবাবে লেখেন, ‘বাবা সবসময় বলতেন— অভিনয়ের সময় কখনো অভিনয় করবি না! নিজেকে ইনভলভ করে নিবি চরিত্রের সঙ্গে... তখন তুই সাইনা বা ডল নস, তুই সেই চরিত্রটি!’

বাবার কথা স্মরণ সাইনার
বাবার কথা স্মরণ সাইনার

দর্শকমহলে প্রশংসার জোয়ার

সামাজিক ব্যাধি ও নারী নির্যাতনের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি নিজের প্রয়াত বাবার আদর্শকে ভালোবেসে বুকে আগলে রাখার জন্য সোশাল মিডিয়ায় অনুরাগী ও নেটিজেনরা সাইনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। 'কনে দেখা আলো'-র এক বছরের এই মাইলফলকে 'লাজু'-র শক্তিশালী চরিত্র পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তবেও অনেক নারীকে সাহস জোগাচ্ছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More