Desu 7 Update: ভোটে দাঁড়িয়েছে শুভশ্রী, পাশে অনির্বাণ! শট বোঝাচ্ছেন দেব, দেশু ৭-এর শ্যুটিং ফাঁস
দেশু সাতের শ্যুটিংয়ের মুহূর্ত ফাঁস। বেইজ রঙের শাড়িতে দেখা গেল শুভশ্রীকে। গলায় ফুলের মালা। পাশে অনির্বাণ। শ্যুটিংয়ের মুহূর্ত দেখে ধাকণা করা যায়, ভোটের প্রচার চলছে। দেবকে দেখা গেল দুই তারকাকে শট বোঝাতে।
জোর কদমে চলছে দেব-শুভশ্রী-অনির্বাণের পুজোর সিনেমা দেশু সাতের কাজ। আপাতত ছবির একটি ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে। যেখানে দেখা গিয়েছিল ধ্বংসস্তূপ ও বারুদের পটভূমিতে দেবের কাঁধে রাইফেল এবং শুভশ্রীর রক্তমাখা সাদা পোশাক। বোঝাই গিয়েছিল শুধু রোম্যান্স হচ্ছে না মোটেও ছবির বিষয়। এবার ফাঁস হল দেশু সাতের শ্যুটিং স্টিল। যেখান থেকে স্পষ্ট, সিনেমায় থাকছে রাজনীতির ছাপ। এক নেত্রীর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।

দেশু সাতের যে শ্যুটিংয়ের দৃশ্য ভাইরাল হয়েছে সেটি ৩১ জুলাই সকালের। আর শ্যুট হচ্ছিল নলবনে। একটি হুডখোলা গাড়িতে দেখা যায় শুভশ্রীকে। গলায় মালা। বিস্কিট রঙের সরু পারের শাড়ি পরে আছেন। খোলা চুল, নামমাত্র মেকআপ। পাশে অনির্বাণ। তাঁর গলাতেও মালা। গায়ে প্যান্ট-শার্ট-জগর কোট। গাড়িটি ফুল দিয়ে সাজানো। একটি রাজনৈতিক দলের পতাকাও টাঙানো রয়েছে তাতে।
দেব এই ছবির পরিচালক। স্বাভাবিকবাবে তিনিও ছিলেন এদিনের শ্যুটে। জিপের পাশে দাঁড়িয়ে শট বোঝতে দেখা গেল শুভশ্রী আর অনির্বাণকে। খবর, দেশু সাত ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ডা. শুভস্মিতা চৌধুরী। সীমান্তপুর নামের একটি গ্রাম থেকে দাঁড়িয়েছে ভোটে। ছবিতে রাজনৈতি নেতা-র চরিত্রেই দেখা যাবে অনির্বাণকেও। যদিও এই নিয়ে ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বার্তা আসেনি এখনো।

সব ঠিক থাকলে, অগস্টের মধ্যেই দেশু সাতের শ্যুটিং শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। আর পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আর বলাই বাহুল্য, ফের এক ব্লকবাস্টার হিটের মুখোমুখি হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি।
প্রসঙ্গত, সিনেমার প্রথম শো নির্ধারিত রয়েছে ১৬ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে সাতটায়। আর অবাক করা ব্যাপার হল, মুক্তির প্রায় ১০ মাস আগে, ২০২৬ সালের জানুয়ারি মাসেই ছবিটির প্রিমিয়ারের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং তা মুহূর্তের মধ্যে হাউসফুল হয়ে যায়। যা এর আগে কখনো দেখেনি বাংলা ইন্ডাস্ট্রি। ছবির গল্প বা কিছু না জেনেই টিকিট কেটে নেয় দেব-শুভশ্রীর ভক্তরা। এই গোল্ডেন টিকিটের সঙ্গে মিলবে দুই তারকার অটোগ্রাফও। যা প্রিমিয়ারের আগে সংগ্রহ করতে হবে যারা টিকিট কেটেছেন তাঁদের।
একসময় দেব-শুভশ্রীর প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। পরবর্তীতে সম্পর্ক ভাঙে। দুজনের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। তবে গত বছর অভিমানের বরফ হলে ‘ধূমকেতু’ মুক্তির আগে। তারপর দেশু সাত-এর ঘোষণা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


