Jeet-Akassh:‘কেরিয়ারের সবচেয়ে বেশি সফল গান জিৎদা রিজেক্ট করে দিয়েছিল, দুঃখের জায়গা…’, নায়কের উপর কেন অভিমান আকাশের?
'আজ পর্যন্ত কোন অনুষ্ঠানে, কোন শো-তে জিৎদা 'আকাশ' বলে নামটা করেনি…', জিতকে কেরিয়ারের সবচেয়ে বড় হিট গান দিয়েও যোগ্য সম্মান পাননি, আফসোস আকাশের।
সুপারস্টার জিৎ (Jeet) তাঁর কেরিয়ারে অজস্র হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর ছবির গান মানেই সুপারহিট। জিতের ‘বাদশা দ্য ডন’ (Badsha The Don) ছবির ‘ঈদ মোবারক’ (সুরমা লাগারে আতর লাগারে) গানটি ইদের গান হিসাবে আজও ততটাই জনপ্রিয়। ইউটিউবে অফিসিয়াল চ্যানেলে প্রায় ৪৪ মিলিয়ানের বেশি ভিউ পাওয়া এই ব্লকবাস্টার গানটির নেপথ্যে লুকিয়ে রয়েছে এক না-জানা গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গান এবং জিৎকে নিয়ে নিজের গভীর আক্ষেপের কথা প্রকাশ্যে আনলেন আকাশ সেন।

গানটি বাতিল করে দিয়েছিলেন জিৎ!
আকাশ সেন জানান, যে গানটি আজ জিতের ক্যারিয়ারের অন্যতম সেরা হিট, সেটি একেবারেই পছন্দ হয়নি জিতের।
এক পডকাস্টে আকাশ বলেন, 'এই গানটা কিন্তু জিৎদা নেয়নি জানো তো? জিৎদা রিজেক্ট করে দিয়েছিল। এবং আমার এখনও এটা খুব দুঃখের একটা জায়গা যে জিৎদা কোন অনুষ্ঠানে, এত বড় হিরো উনি, আমি সম্মান জানাই, উনার মুখের জলি... লিপের জন্যই গানটা তো হিট হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন অনুষ্ঠানে, কোন শো-তে জিৎদা 'আকাশ' বলে নামটা করেনি যে আকাশ এই গানটা করেছে। অন্যান্য ওই সিনেমার অন্যান্য গানের কথা উনি বলেছেন। আমি না টিভিটা চালিয়ে বসে থাকতাম। তখন ধুম মিউজিক খুব চলত, অন্যান্য চ্যানেলেও চলত। খুব দুঃখ পেতাম যে কেন এরকম করছে।'
প্রযোজকের জেদেই জয় আকাশের
প্রযোজক অশোক ধানুকা-র দূরদর্শিতার কারণেই গানটি শেষ পর্যন্ত ছবিতে স্থান পায়। আকাশ সেনের কথায়, ‘অশোক স্যার আমার সামনেই ফোন করে জিৎদাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— ইদে যদি কোনো গান থাকে তবে এই গানটাই থাকবে, না হলে তিনি ইদের কোনো গানের শুটিংই করবেন না।’
অশোক ধানুকার এই জেদ ও দূরদর্শিতার কারণেই তৈরি হয় ইতিহাস। একই কথা প্রযোজ্য 'বাংলাদেশের মেয়ে' গানটির ক্ষেত্রেও, যেটি অশোক ধানুকাই নির্বাচন করেছিলেন বলে জানান আকাশ।
কোটি কোটি ভিউ, তবুও ক্রেডিট না পাওয়ার তীব্র কষ্ট
আকাশ সেনের সুর ও গলায় তৈরি এই গানটি জিতের ক্যারিয়ারের অন্যতম সফল গান হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ক্রেডিট না পাওয়ার এই স্মৃতি গায়ক-সুরকারের মনে আজও এক বড় আক্ষেপের জায়গা তৈরি করে রেখেছে। এই গানটির ইউটিউব ভিউ সংখ্যা ১৮ কোটির বেশি। যা নিঃসন্দেহে জিতের কেরিয়ারের সবচেয়ে ভিউড গান। এই গানে শুধু সুরই দেননি আকাশ। গানটি গেয়েওছেন তিনি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


