Aamir-Gauri Update: ৫ জুলাই আমির-গৌরীর বিয়ে, কোনো হোটেল বা রিসর্টে নয়, তাহলে কোথায় চার হাত এক হবে?
সামনের মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান ও তাঁর বান্ধবী গৌরী স্প্র্যাট। আয়োজনের খুঁটিনাটি এবার ধীরে ধীরে এসে পৌঁছচ্ছে মিডিয়ার কাছে।
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। অভিনয় জীবন থেকে ব্যক্তিগত সিদ্ধান্ত— সব ক্ষেত্রেই নিজের মতো পথ বেছে নেওয়া আমির এবারও জাঁকজমকপূর্ণ বিয়ের বদলে সাদামাটা অনুষ্ঠানের পক্ষেই ঝুঁকছেন বলে খবর। জানা গিয়েছে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবী ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।

৫ জুলাই ঘরোয়া পরিবেশে বিয়ে
সূত্রের খবর, আগামী ৫ জুলাই আমির ও গৌরীর বিয়ে অনুষ্ঠিত হতে পারে। তবে কোনও বিলাসবহুল হোটেল বা রাজকীয় রিসর্টে নয়, বরং নিজেদের বাড়িতেই আয়োজন করা হবে এই বিশেষ অনুষ্ঠান। পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং কয়েকজন কাছের বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করবেন এই যুগল। জানা গিয়েছে, আমির ও গৌরী দু'জনেই এই মুহূর্তটিকে আড়ম্বরহীন এবং ব্যক্তিগত পরিসরেই উদযাপন করতে চান।
বিয়ের পরিকল্পনায় সিলমোহর আমিরের
এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে একে অপরকে জানার ও বোঝার পর তাঁদের মনে হয়েছে সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অভিনেতার কথায়, এই নতুন অধ্যায় শুরু করতে তাঁরা দু'জনেই প্রস্তুত এবং অনুষ্ঠানটিকে যতটা সম্ভব সরল রাখার পক্ষপাতী।
কাজ থেকে সাময়িক বিরতি
বিয়ের প্রস্তুতির জন্য নাকি সাময়িকভাবে পেশাগত ব্যস্ততা থেকেও কিছুটা দূরে রয়েছেন আমির। তবে বিয়ের পর ফের কাজে মনোনিবেশ করবেন তিনি।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক রাজকুমার হিরানি-র সঙ্গে বহু প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজে শীঘ্রই ব্যস্ত হয়ে পড়তে পারেন অভিনেতা। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বাড়ছে জল্পনা
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত থ্রি ইডিয়টস ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় ছবিগুলির একটি। র্যাঞ্চো, ফারহান ও রাজুর বন্ধুত্ব আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে।
বহু বছর পর ছবিটির সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও গল্প বা চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, ছবির জনপ্রিয় চরিত্রগুলির জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে নতুন গল্পে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


