Aamir Khan: প্লেনে উঠলেই অজানা আতঙ্কে ভোগেন আমির, চিঠি লিখে কাকে বলেন মনের কথা?

Aamir Khan: ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবনের সুবাদে মাঝেমধ্যেই বিমান যাত্রা করতে হয় তারকাদের। এই তারকাদের তালিকায় রয়েছেন আমির খানও। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, প্লেনে চড়তে এখনও ভীষণ ভয় পান তিনি।

Published on: May 2, 2026, 10:47:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Aamir Khan: ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবনের সুবাদে মাঝেমধ্যেই বিমান যাত্রা করতে হয় তারকাদের। এই তারকাদের তালিকায় রয়েছেন আমির খানও। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, প্লেনে চড়তে এখনও ভীষণ ভয় পান তিনি। বিমানে উঠলেই নানান রকম চিন্তা ভাবনা ঘরে অভিনেতার মাথায়, এমনকি মৃত্যু ভয়ও তাড়া করে বেড়ায় তাঁকে। তাই প্রতিবার বিমানযাত্রার আগে একটি নির্দিষ্ট কাজ করেন আমির। জানেন সেটা কী?

প্লেনে উঠলেই অজানা আতঙ্কে ভোগেন আমির
প্লেনে উঠলেই অজানা আতঙ্কে ভোগেন আমির

প্লেনে যাতায়াত করার আগেই নিজের মনের কথা চিঠিতে প্রকাশ করেন আমির, ভীষণ কাছের এক বন্ধুকে। তিনি কে? তিনি হলেন আমিরের বহুদিনের বন্ধু মনসুর খান। ২০০০ সালে ‘জোশ’ ছবিতে মনসুরের পরিচালনায় কাজ করেছিলেন আমির, যদিও তারপর আর মনসুরের পরিচালনায় আমিরের কাজ করে ওঠা হয়নি কিন্তু তবুও বন্ধুত্ব রয়ে গেছে চিরকালের জন্য।

আরও পড়ুন: হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ রিজওয়ানের, বিপরীতে রয়েছেন কোন অভিনেত্রী?

পরিচালনা প্রযোজনা অথবা ব্যক্তিগত কোনও সমস্যা হলেও বন্ধু মনসুরের দ্বারস্থ হন আমির। এমনকি মৃত্যু ভয় হলেও সেই বন্ধুকেই চিঠি লেখেন তিনি। এই বিশেষ চিন্তা আসে যখন আমির খান কোনও ছবি নিয়ে কাজ করেন। ছবি চলাকালীন অথবা ছবির কাজ শেষ হওয়ার আগে যদি বিমান যাত্রা করেন আমির, তখনই তিনি মনসুরকে চিঠি লিখে রাখেন।

প্লেনে উঠলেই অজানা আতঙ্কে ভোগেন আমির
প্লেনে উঠলেই অজানা আতঙ্কে ভোগেন আমির

এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে কথাও বলেছিলেন আমির খান। তিনি বলেছিলেন, ‘শুটিং শেষ হওয়ার পর যখন পোস্ট প্রোডাকশনের কাজ হয় তখন আমি সব সময় মনসুরকে চিঠি লিখে রাখি। আমার চিন্তা হয় যে যদি আমি প্লেন এক্সিডেন্টে মারা যাই তাহলে আমার গোটা সিনেমা নষ্ট হয়ে যাবে। আমি চাই না সেটা হোক। তখন যাতে মনসুর গোটা ব্যাপারটা দেখে তার জন্যই আমি ওকে চিঠি লিখে রাখি।’

আরও পড়ুন: '২৫ বছর পর অবশেষে আমার কথা ভাবল...', উইন্ডোজ প্রোডাকশনে সুযোগ পেয়ে আপ্লুত রাইমা

মনসুরের সম্পর্কে কথা বলতে গিয়ে আমির আরও বলেন, ‘আমি আর মনসুর এক সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছিলাম।। ও এমন একজন মানুষ যার উপর আমি সম্পূর্ণ ভরসা করতে পারি। আমি আমার পরিবারের মানুষকেও বলেছি যে আমার যদি কিছু হয় তাহলে মনসুরের সঙ্গে আলোচনা করে নিও।'