শর্টস আর হাওয়াই চটি পরে কলেজে! আমির খানকে বের করে দেন প্রফেসর, কী হয় তারপর?
সম্প্রতি আমির খানের কলেজ জীবনের একটি অজানা ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন বিন্দু দারা সিং। তাঁর সেই বিস্ফোরক দাবি শুনলে আপনিও অবাক হবেন— কারণ, আমির খান এমন কাজও করেছিলেন, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত।
বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের কলেজ জীবনের একটি মজার ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা বিন্দু দারা সিং। বৃষ্টির দিনে শর্টস ও চপ্পল পরে কলেজে আসায় শিক্ষক তাঁকে পুরো ক্লাসের সামনে অপমান করেছলেন বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, ক্লাস থেকে বের করে দেওয়া হয় আমিরকে।

কী করেছিলেন আমির খান?
সম্প্রতি 'কড়ক'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিন্দু দারা সিং জানান, তিনি ও আমির খান একই কলেজে পড়তেন। একদিন বর্ষাকালে আমির হঠাৎ শর্টস ও চপ্পল পরে কলেজে আসেন। তাঁকে ওই পোশাকে দেখে সহপাঠীরা অবাক হয়ে যান। বিন্দু বলেন, তিনি আমিরকে জিজ্ঞেস করেছিলেন, এমন পোশাক পরে কেন এসেছেন? উত্তরে আমির জানান, প্রতিদিন বৃষ্টিতে তাঁর পোশাক ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। তাই সেদিন তিনি শর্টস পরে কলেজে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিছুক্ষণ পর শিক্ষক ক্লাসে এসে আমিরকে ওই পোশাকে দেখে বিস্মিত হন। কারণ জানতে চাইলে আমির একই ব্যাখ্যা দেন। কিন্তু তাতে মোটেও শিক্ষক সন্তুষ্ট হননি। বরং তাঁকে সবার সামনে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন।
আর কলেজেই যাননি আমির
বিন্দু আরও দাবি করেন, ওই ঘটনার পর আমির আর কলেজে ফিরে যাননি। তিনি পড়াশোনা ছেড়ে পরিচালক মনসুর খানের সহকারী হিসেবে কাজ করা শুরু করেন। এরপর ধীরে ধীরে চলচ্চিত্র জগতে নিজের কেরিয়ার গড়ে তোলেন।
শিশুশিল্পী থেকে বলিউডের সুপারস্টার
অভিনয়ে আমির খানের যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। 'ইয়াদোঁ কি বারাত' এবং 'মধহোশ'-এ অভিনয়ের পর ১৯৮৮ সালে 'কয়ামত সে কয়ামত তক' ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর 'দিল', 'দিল হ্যায় কি মানতা নাহি', 'জো জিতা ওহি সিকন্দর', 'হাম হ্যায় রাহি প্যায়ার কে', 'আন্দাজ আপনা আপনা', 'রঙ্গিলা', 'রাজা হিন্দুস্তানি', 'সরফরোশ', 'লগান', 'রং দে বাসন্তী', 'পিকে', 'তারে জমিন পার' এবং 'সিতারে জমিন পার'-এর মতো একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন।
প্রযোজক হিসেবে আসছে নতুন ছবি
অভিনেতা হিসেবে আমির খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'সিতারে জমিন পার'। এখনও তাঁর নতুন কোনও সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে প্রযোজক হিসেবে তাঁর আগামী ছবি 'বাটোয়ারা ১৯৪৭' (পূর্বে 'লাহোর ১৯৪৭' নামে পরিচিত ছিল)-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল, প্রীতি জিন্টা এবং করণ দেওলকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


