Aamir-Reena: ‘দিনে এক বোতল মদ লাগত…’, রীনার সঙ্গে ১৬ বছরের দাম্পত্য শেষ! নেশায় ডুব দেন আমির

২১ বছরের আমিরের প্রথম ভালোবাসা ছিল রীনা দত্ত। কেরিয়ার গড়ার আগেই সারেন বিয়ে। ১৬ বছরের সংসার ভাঙায় নিজেকে মদের নেশায় ডুবিয়ে দেন তারকা।

Apr 10, 2026, 10:48:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমির খান মানেই পর্দায় নিখুঁত অভিনয় আর শৃঙ্খলিত জীবন। কিন্তু ব্যক্তিগত জীবনের এক ঝোড়ো অধ্যায়ে এই অভিনেতাও হারিয়ে ফেলেছিলেন নিজেকে। প্রথম স্ত্রী রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর যে গভীর একাকীত্ব তাঁকে গ্রাস করেছিল, তা থেকে বাঁচতে অ্যালকোহল বা মদের নেশাকেই সঙ্গী করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই যন্ত্রণার দিনগুলোর কথা সবিস্তারে জানালেন আমির।

‘দিনে এক বোতল মদ লাগত…’, রীনার সঙ্গে ১৬ বছরের দাম্পত্য শেষ! নেশায় ডুব দেন আমির
‘দিনে এক বোতল মদ লাগত…’, রীনার সঙ্গে ১৬ বছরের দাম্পত্য শেষ! নেশায় ডুব দেন আমির

যিনি কোনোদিন মদ ছোঁননি...

আমির জানান, রীনার সঙ্গে বিচ্ছেদের আগে পর্যন্ত তিনি মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকা একজন মানুষ। এমনকি সিনেমার দৃশ্যে মদ্যপানের অভিনয়ের প্রয়োজনেও তিনি খুব কমই মদ ছুঁয়েছেন। কিন্তু ২০০২ সালে রীনা যখন সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যান, সেই প্রথম রাতটিই আমিরের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

দেড় বছর চলেছিল ‘অন্ধকার’ সফর

অভিনেতার কথায়, ‘সেই রাতে আমি একা ছিলাম, আবেগ সামলাতে পারছিলাম না। বাড়িতে অতিথিদের জন্য মদ রাখা ছিল, সেখান থেকেই শুরু। এরপর প্রায় দেড় বছর আমি প্রতি রাতে প্রায় এক বোতল করে মদ খেতাম। যে মানুষ কোনোদিন মদ খায়নি, তাঁর কাছে এটা ছিল চরম একটা পর্যায়’। আমিরের এই স্বীকারোক্তি বুঝিয়ে দিচ্ছে, বিচ্ছেদের ধাক্কা তাঁর মতো শক্তিশালী ব্যক্তিত্বকেও কতটা টলিয়ে দিয়েছিল।

সন্তানদের জন্য ফিরে আসা

আমিরের এই পুরনো ক্ষতের কথা সামনে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ। রীনার সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়লেও, আমির শেষ পর্যন্ত নিজেকে সেই নেশার জগত থেকে বের করে আনতে পেরেছিলেন। সন্তানদের প্রতি দায়িত্ববোধ এবং নিজের মানসিক শক্তির জোরেই তিনি আবার স্বাভাবিক জীবনে ফেরেন।

আজকের আমির ও রীনা

বর্তমানে রীনা ও আমিরের সম্পর্ক অত্যন্ত মধুর। রীনা এখনও আমিরের পরিবারের সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তবে ফেলে আসা সেই দেড় বছরের 'অন্ধকার' সময়কে আমির আজও জীবনের এক বড় শিক্ষা হিসেবে দেখেন।

অনেকেই হয়ত জানেন না, ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন বছর ২১-এর ঝকঝকে যুবক আমির। তাঁদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়। পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ঠায় জানলার ধারে ওত পেতে বসে থাকতেন রিনার এক ঝলক পাওয়ার জন্য। ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাঁদের দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান।

পরবর্তীতে পরিচালক কিরণ রাও-কে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে সকলকে অবাক করে ডিভোর্সের কথা জানা তাঁরা, যদিও ছেলে আজাদের জন্য হামেশাই একসঙ্গে দেখা যায় দুজনকে। আজও তাঁরা পরস্পরের সবচেয়ে বড় চিয়ারলিডার এবং ঘনিষ্ঠ বন্ধু। সুপারস্টার আমির আপাতত গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন। খুল্লমখুল্লা জানিয়েছেন প্রেমের কথা। আমিরের তৃতীয় বিয়ে কি তবে সময়ের অপেক্ষা? উত্তর মিলবে শীঘ্রই।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More