Aamir-Gauri Wedding: বিয়ের দিন আমির খানের পায়ে রুপোর মোটা নূপুর! আজব তত্ত্ব খাড়া করল নেটপাড়া
রবিবার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন আমির খান। তবে বিয়ের পর নবদম্পতির নাচ বা রোম্যান্টিক মুহূর্তের চেয়েও বেশি চর্চায় এসেছে আমিরের একটি বিশেষ সাজ। ভাইরাল ভিডিয়োতে অভিনেতার পায়ে মোটা নূপুর দেখে বিস্মিত নেটিজেনরা, আর তা ঘিরেই শুরু হয়েছে মজার মন্তব্যের বন্যা।
বলিউড অভিনেতা আমির খান তাঁর দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন রবিবার। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে এই বিয়ে। বিয়ের পর নবদম্পতিকে একসঙ্গে নাচতে, একে অপরকে আলিঙ্গন করতে এবং আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। তবে এই মিষ্টি মুহূর্তগুলোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আমির খানের পায়ে পরা একটি মোটা নূপুর।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আমির খানের বিয়ের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে দেখা যায়, বিয়ের পর নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে অতিথিদের সঙ্গে দেখা করছেন এবং তাঁদের সঙ্গে কথা বলছেন অভিনেতা। ওই সময় আমিরের পরনে ছিল আইভরি রঙের ধুতি-কুর্তা। অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ অতিথির পায়ে জুতো বা চটি থাকলেও আমির ছিলেন সম্পূর্ণ খালি পায়ে। আর সেই খালি পায়েই তিনি পরেছিলেন একটি মোটা রুপোর নূপুর, যা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কেড়ে নেয়।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর আমিরের এই ব্যতিক্রমী সাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। এক ব্যবহারকারী মজার ছলে লিখেছেন, ‘আসল ঘুঙরু শেঠ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পায়ে বাঁধন পরেছে, অর্থাৎ আর বিয়ে করবেন না।’ তৃতীয় একজন প্রশ্ন তুলেছেন, ‘উনি কোন গ্রহ থেকে এসেছেন?’ আবার আরেক নেটিজেন লিখেছেন, ‘এটাই কলিযুগ!’ যদিও এই মন্তব্যগুলির বেশিরভাগই হাস্যরসের ছলেই করা হয়েছে।
এদিকে আমির খানের বিয়ের আরেকটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। সেই ভিডিয়োতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমির প্রথমে গৌরী স্প্র্যাটের হাত চুম্বন করেন। এরপর সকলের সামনে নবদম্পতি একসঙ্গে নাচ করেন। ভিডিয়োর শেষ অংশে আমিরকে গৌরীকে জড়িয়ে ধরতেও দেখা যায়। তাঁদের এই আন্তরিক মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এবং অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বইছে।
গৌরী বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন এবং বড় হয়েছেন উটিতে। তাঁর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রিতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। ওটির ব্লু মাউন্টেন স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে চলে যান। এরপর লন্ডনের ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে FDA ডিগ্রি অর্জন করেছেন। ফ্যাশন ও স্টাইলিংয়ের পাশাপাশি গৌরি একজন পেশাদার হেয়ারড্রেসার হিসেবেও বহু বছর কাজ করেছেন। তাঁর নিজের একটি পার্লারও রয়েছে মুম্বইতে। বর্তমানে তিনি 'Aamir Khan Films'-এ কর্মরতা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


