Aanchal Khurana: 'শয্যাসঙ্গিনী না হলেই...', সঞ্চিতার মৃত্যুতে ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক সামনে আনলেন আঁচল?
Aanchal Khurana: বিগত বেশ কিছু দিনে টলিউডের অন্ধকার দিক সকলে সামনে উঠে এসেছে। কাজ দেওয়ার পরিবর্তে নোংরা প্রস্তাব দেওয়া হত অভিনেত্রীদের। কিন্তু শুধুই কি টলিউডের এই অবস্থা? নাকি বলিউডেও রয়েছে একই নিয়ম? সম্প্রতি উত্তর এল অন্য এক অভিনেত্রী আঁচল খুরানার দিক থেকে।
বিগত বেশ কিছু দিনে টলিউডের অন্ধকার দিক সকলে সামনে উঠে এসেছে। কাজ দেওয়ার পরিবর্তে নোংরা প্রস্তাব দেওয়া হত অভিনেত্রীদের। কিন্তু শুধুই কি টলিউডের এই অবস্থা? নাকি বলিউডেও রয়েছে একই নিয়ম? সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুতে আরও একবার উঠে এল এই প্রশ্ন। তবে এবার শুধু প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকল না সেটি, উত্তর এল অন্য এক অভিনেত্রী আঁচল খুরানার দিক থেকে।
সঞ্চিতার মৃত্যুতে ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক সামনে আনলেন আঁচল?
সঞ্চিতার মৃত্যুর পরেই ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্য এক অভিনেত্রী আঁচল খুরানা। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আরও একজন অভিনেত্রী আত্মঘাতী হলেন। চ্যানেলের ভালো টিআরপি চাই, অন্যদিকে প্রযোজকরা বাজেট বাঁচানোর জন্য মরিয়া, মাঝে দর্শকরা শুধুই চান বিনোদন আর এই সবকিছুর মধ্যে শুধু অবিরত চাপ সৃষ্টি করা হয় অভিনেতা অভিনেত্রীদের ওপর।’
আঁচলের বক্তব্য, ‘ইন্ডাস্ট্রিতে সবথেকে সোজা একটি শব্দ হলো রিপ্লেসমেন্ট। যদি শয্যাসঙ্গিনী হওয়ার অফার ফিরিয়ে দেওয়া হয় অথবা আত্মসম্মান রক্ষার জন্য লড়াই করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে ছাটাই করে দেওয়া হয়। একজন শিল্পী যখন আত্মঘাতী হয় তার নেপথ্যে কী কী কারণ থাকে সেটা কেউ ভেবে দেখে না।’
প্রতিদিন শিল্পীরা কতটা মানসিক অবসাদের মধ্যে দিয়ে যান তা বিশ্লেষণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘রোজ সকালে নতুন আশা নিয়ে ঘুম থেকে উঠি। অডিশন দিতে যাই আর প্রত্যেকদিন বুকভাঙ্গা মন নিয়ে বাড়ি ফিরে আসি। প্রত্যেকে মনের জোর বাড়ানোর পরামর্শ দেন কিন্তু সেটা আদৌ সম্ভব কিনা জানি না। অনেক সময় ভালো অডিশন দেওয়ার পরেও শুধুমাত্র সামান্য টাকার জন্য আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়। যদি আপনি অনৈতিক কাজের বিরোধিতা করেন সেক্ষেত্রেও আপনাকে রাখা হয় না।’
নিজের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেও এই অভিজ্ঞতা শিকার। আমি নিজেও প্রচুর মানসিক চাপ আর মানসিক উদ্বেগের মধ্যে ছিলাম। তাই বারবার বলছি, যদি মনে হয় হতাশা আপনার জীবনকে শেষ করে দিচ্ছে তাহলে বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান। আপনি যদি নিজেকে শেষ করে দেন তাহলেও কিন্তু প্রযোজক বা চ্যানেল কেউ আপনার পাশে থাকবে না।’
Home/Entertainment/Aanchal Khurana: 'শয্যাসঙ্গিনী না হলেই...', সঞ্চিতার মৃত্যুতে ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক সামনে আনলেন আঁচল?